1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

গাজীপুরে স্পিনিং মিলে আগুন: এক জনের মৃত্যু

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২ জুলাই, ২০১৯
  • ২২৭ বার পঠিত

গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি স্পিনিং মিলের গুদামে আগুনে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। আগুনে গুদামের তুলা ও অন্যান্য মালামাল ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার দুপুরে ‘অটোস্পিনিং মিলের’ তুলার গুদামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিহত রাসেল (৩৫) ময়মনসিংহের গফরগাঁও উপজেলার উলুল গ্রামের আলাল উদ্দিনের ছেলে।

শ্রীপুর ফায়ার স্টেশন অফিসার রাম প্রসাদ পাল বলেন, দুপুর আড়াইটার দিকে অটোস্পিনিং মিলের তুলার গুদামে আগুন লাগার খবর পান তারা। প্রথমে শ্রীপুর ফায়ার স্টেশন থেকে দুইটি এবং ভালুকা ফায়ার স্টেশনের দুইটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেন। পরে আশপাশের আরও কয়েকটি ফায়ার স্টেশন থেকেও কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়।

অগ্নিকাণ্ডের সময় রাসেল গুদামে থাকা টয়লেটে আটকা পড়েন। ধোঁয়া ও আগুনের মধ্যে আটকা পড়লে তিনি চিৎকার শুরু করেন। পরে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদ রহমান বলেন, আগুনে রাসেলের শ্বাসনালীসহ শরীরের উপরের কিছু অংশ দগ্ধ হয়েছে। ফরেন্সিক পরীক্ষার জন্য মরদেহ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ, শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT