1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরে মাদ্রাসার পরিচ্ছন্নতা কর্মী নিয়োগের নামে অর্থ বাণিজ্যের অভিযোগ। ডুমুরিয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, যুবক নিহত। ডুমুরিয়ার চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে ‘নিরাপদ খুলনা চাই’ সংগঠন এর মানববন্ধন। এ্যাড.দীপেন দেওয়ান  পদত্যাগে বিলাইছড়ি বিএনপি’র প্রতিবাদ । কেশবপুর উপজেলার ফয়েজউদ্দিন গাজী ১২ দিন ধরে নিখোঁজ। খুলনা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক হলেন কয়রার সেরাজুল ইসলাম সবুজ । জীববৈচিত্র্য ও প্রজনন সুরক্ষায় সব ধরনের বনজীবী ও পর্যটকদের ৩ মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ। কেশবপুর থানা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক বাংলার প্রত্যয় পত্রিকার বিশেষ প্রতিনিধি পরেশ দেবনাথের জন্মদিনে শুভেচ্ছা। সমন্বয় করতে গিয়ে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী। মারা গেছেন তোফায়েল আহমেদ।

গজারিয়ায় চলন্ত অবস্থায় মিনি ক্রেনে আগুন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ১৫০ বার পঠিত

ওসমান গনি
গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের বাউশিয়া এলাকায় চলন্ত অবস্থায় একটি মিনি ক্রেন গাড়িতে আগুন দেখতে পায় লোকজন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মিনি ক্রেনটির চালক আরমান হোসেন বলেন, দাউদকান্দি ব্রিজ সংলগ্ন বসুরচর এলাকায় একটি টাওয়ার নির্মাণ কাজ চলছে।সেখানে মালামাল খালাস করতে গিয়েছিলেন তিনি। কাজ শেষ করে মদনপুর এলাকায় ফিরে যাচ্ছিলেন পথিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া এলাকার আনোয়ার সিমেন্ট সিট ইন্ডাস্ট্রির সামনে আসলে তার গাড়িতে আগুন ধরে যায়। গাড়িটি কোনরকম থামিয়ে জানলা দিয়ে লাফ দিয়ে তিনি নিচে নেমে যান। পরবর্তীতে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রিপন মল্লিক বলেন, দুপুর সোয়া দিকে আমরা আগুন লাগার খবর পাই। খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে ছুটে আসি। গজারিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি।প্রাথমিকভাবে ধারনা করছি ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে সেখান থেকে আগুনের সূত্রপাত হয়েছে তারপরও আমরা বিষয়টি খতিয়ে দেখছি

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT