1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া পূরবী খেলাঘর আসরের উদ্যোগে এক মতবিনিময় সভা। শ্যামনগরে গ্রাম পুলিশ ও বাজার ব্যাবস্থাপনা সদস্যদের বর্জ্য ও স্যানিটেশন সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। কেশবপুর এস এস,সি-৮৬ বন্ধু কল্যাণ ফোরামের আয়োজনে বৃক্ষরোপণ। বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির  প্রাক নিবন্ধন সভা  অনুষ্ঠিত। সুন্দরবন অভ্যন্তর থেকে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক। কেশবপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভেড়ামারায় শ্রী শ্রী রঘুনাথ জিউর মন্দিরে উৎসবমুখর পরিবেশে শুভ রথযাত্রা অনুষ্ঠিত। কেশবপুরে ভুয়া ইনকাম ট্যাক্স কর্মকর্ত আটক। কেশবপুরে জুলাই শহিদ দিবস পালিত। বিলাইছড়িতে নির্বাহী অফিসারের সঙ্গে  বাজার ব্যবসায়ী সমিতির সৌজন্য সাক্ষাৎ।

খুলনা-৬ আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী যুবলীগ নেতা শফিকুল ইসলামের  তৃণমূল নেতাকর্মী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১৮৯ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা ঃ

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেকে সামনে রেখে  খুলনা-৬(কয়রা-পাইকগাছা) আসনে আওয়ামীলীগের মননোয়ন চাইলেন কয়রা উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম।

বুধবার (১১ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যলয়ে তৃণমূল নেতাকর্মী ও সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

মতবিনিময়কালে আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম বলেন, সুন্দরবন সংলগ্ন উপকূলীয় অঞ্চল  পাইকগাছা-কয়রায় অনেক সম্ভাবনা থাকা সত্ত্বেও নির্বাচনী এ এলাকা এখনো অনেক অবহেলিত রয়েছে। সম্ভাবনাকে কাজে লাগিয়ে তরুণ ও যুব সমাজের তথ্য প্রযুক্তি নির্ভর আত্ম কর্মসংস্থান সৃষ্টি সহ এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চাই। 

এসময় তিনি আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি বৃহৎ রাজনৈতিক দল, যে দলের প্রধান কান্ডারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। খুলনা ৬ আসনে তিনি যাকেই যোগ্য মনে করে নৌকা প্রতীক দিবেন আমি আমার সমর্থকদের নিয়ে তারই নির্বাচন করবো। আমি আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে বর্তমান সরকারের উন্নয়ন, মাননীয় প্রধানমন্ত্রীর সফলতা এবং রাস্তা-ঘাটসহ দেশের ব্যাপক উন্নয়নের কথা গুলো( কয়রা-পাইকগাছা) বাসীর দ্বারে দ্বারে গিয়ে তুলে ধরছি। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে, দলমত নির্বিশেষে, সকল দ্বিধাদ্বন্দ ভুলে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে। তারই লক্ষে কাজ করতে হবে।

মতবিনিময় সভায় কয়রা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা একে এম ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম, সদস্য বীর মুক্তিযোদ্ধা সরদার মাহবুবর রহমান, প্রবীন আওয়ামী লীগ নেতা মৃনাল কান্তি ঘোষ বাবু, ননী গোপাল মজুমদার, আসাদুজ্জামান বুলবুল, ইউপি সদস্য মাছুম বিল্লাহ, রমেশ চন্দ্র মণ্ডল, প্রশান্ত কুমার বাইন, রেজাউল করিম সহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। 

এছাড়া কয়রা উপজেলার বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

কয়রা, খুলনা প্রতিনিধি 
তারিখ ঃ ১১/১০/২৩ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT