1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়ি উপজেলা প্রকৌশলীর দপ্তর কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচী চলমান । বিলাইছড়িতে সেচ্ছাসেবক দলের নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ । কেশবপুরে ৯ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ /ধর্ষক গ্রেফতার। শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। ২৫ জুলাই-২৬ শণিবার কথাসাহিত্যিক মনোজ বসু’র জন্মদিন উপলক্ষে পাঁজিয়াস্থ ‘বিপ্রতীপ’-এর নানান আয়োজন। কেশবপুরে কওমী মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, আবুল হোসেন আজাদ। বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও মো.জাকির হোসেন। বিলাইছড়িতে সরকারি কর্মকর্তাদের সাথে কৃষক ও কমিউনিটি নেতাদের নিয়ে সমন্বয় সভা । জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম। মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত।

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডাকাতির প্রস্তুতিকালে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ ৪ডাকাতকে আটক করেছে ডুমুরিয়া থানা পুলিশ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ১৭০ বার পঠিত

সরদার বাদশা নিজস্ব প্রতিবেদক।
খুলনা – সাতক্ষীরা মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ ৪জন ডাকাতকে আটক করেছে ডুমুরিয়া থানা পুলিশ। অস্ত্র আইনে পৃথক ভাবে দু’টি মামলা রুজু হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সুত্রে জানা গেছে, ১১ এপ্রিল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিলেরডাঙ্গা ব্র্যাক হ্যাচারীর সামনে একদল লোক মটর সাইকেল ও ট্রাকসহ অবস্থান করছিল। থানা পুলিশ তাদের গতিবিধি আমলে নিয়ে কঠোর নজরদারি শুরু করে। এক পর্যায়ে রাত আড়াই টার দিকে পুলিশ অভিযান চালায় ।
এ সময় ঘটনাস্থল থেকে কয়েকজন পালিয়ে যায় এবং ৩জনকে আটক করতে সক্ষম হয়। আটক ৩জনের স্বীকারোক্তি মোতাবেক ২টি ম্যাগজিনসহ ১টি অত্যাধুনিক পিস্তল ও ১টি দেশীয় তৈরী ওয়ান স্যুটারগান উদ্বার করা হয়। আটক ৩জন হলেন কয়রা থানার মহেশ্বরপুর এলাকার মৃত নিছার ঢালীর ছেলে কামাল ঢালী (৩১), ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নের টোলনা দক্ষিণপাড়া এলাকার মুজিবর বিশ্বাসের ছেলে জিহাদুল বিশ্বাস (২৮) ও একই এলাকার সাত্তার বিশ্বাসের ছেলে শামীম বিশ্বাস (৩১)। পরে তাদের দেয়া তথ্য’র ভিত্তিতে ১২ এপ্রিল বুধবার দিবাগত রাতে মাহাবুর রহমান (৩৯) নামের আরও একজনকে আটক করা হয়। আটক মাহাবুর রহমান কেশবপুর উপজেলার বসুন্দিয়া গ্রামের কাশেম আলী সরদারের ছেলে।
এ প্রসঙ্গে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া (বিপিএম) জানান, ঈদ উপলক্ষে ডাকাতির উদ্দ্যেশে একদল দুস্কৃতিকারী মহাসড়কে মটর সাইকেল ও ট্রাকসহ গুটুদিয়া ওয়াপদার মাথা মোড়, জিলেরডাঙ্গায় আবার কখনো ব্র্যাক হ্যাচারীর সামনে অবস্থান করছিল। তাদের এমন চলাফেরায় আমাদের সন্দেহ হয় এবং রাত সাড়ে ১২টার দিকে নজরদারি শুরু করি। এক পর্যায়ে রাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে ৩জনকে ধরতে সক্ষম হই এবং তাদের নিকট থেকে ম্যাগজিনসহ ১টি অত্যাধুনিক পিস্তল ও ১টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, এরা হল একটি সংঘবদ্ধ ডাকাত দল। প্রাথমিক ভাবে জানা গেছে, এ দলে ৮/৯ জন অস্ত্রধারী রয়েছে। মুলতঃ এদের উদ্দেশ্য ছিল ভোর রাতের দিকে রাস্তা ব্যারিকেড দিয়ে ডাকাতি করার। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় পৃথক ভাবে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে দু’টি রুজু করা হয়েছে।গতকাল তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT