1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম:
খুলনায় নিজ দোকানে কুপিয়ে খুন তাঁতীদল নেতা। ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের জীবনাবসান। কেশবপুরে বে-সরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির ২১তম বার্ষিক সাধারণ সম্মেলন। কেশবপুরের মজিতপুর রামকৃষ্ণ সেবাশ্রমে অনুষ্ঠিত হলো মন্ত্রদীক্ষা অনুষ্ঠান। কেশবপুরে ঘাসফুল সাহিত্য পত্রিকার আলোচনা অনুষ্ঠান। কেশবপুর পাঁজিয়ার কৃতি সন্তান খুবির উপ- রেজিস্ট্রার সিরাজুল ইসলামের ইন্তেকাল। সুন্দরবনে দস্যু দমনে বন বিভাগের অভিযান  ৩ টি দেশীয় বন্দুক সহ ৪ রাউন্ড গুলি উদ্ধার । কেশবপুর আস্থা পল্লী উন্নয়ন সমবায় সমিতির দশম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। মণিরামপুর সাহিত্য পরিষদের আয়োজনে ৯৬তম মাসিক সাহিত আড্ডা। কয়রায় সহস্রাধিক দুঃস্থ মানুষের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প- ঔষধ বিতরণ ।

খুলনায় নিজ দোকানে কুপিয়ে খুন তাঁতীদল নেতা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৫ বার পঠিত

খুলনা প্রতিনিধি।

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে তাঁতীদল ১০ নং ওয়ার্ড সভাপতি মো: সোনামিয়া নিহত হয়েছেন। শনিবার রাত ১২ টা ৫ মিনিটের দিকে খালিশপুর নয়াবাটি এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। নিহত সোনামিয়া নয়াবাটি এলাকার বাসিন্দা জব্বার সরদারের ছেলে।

স্থানীয়রা জানায়, খালিশপুর নয়াবাটি এলাকায় তার একটি ভ্যারাইটিস স্টোর ছিল। প্রতিদিন গভীর রাতে দোকান বন্ধ করে বাড়িতে ফিরে যেতেন তিনি। শনিবার রাত ১২ টা ৫ মিনিটের দিকে একটি মোটরসাইকেলে তিনজন যুবক এসে তার ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র তার ডান হাতের বাহুতে দু’টি আঘাত করে। ওই আঘাতে তার মৃত্যু হয়েছে।

খা‌লিশপুর থানার এসআই পলাশ কুমার রায় বলেন, রাত ১২ টার কিছুক্ষণ পর ঘটনাটি ঘটলেও আমাদের সাড়ে ১২ টার পরে জানানো হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়। সোনামিয়ার মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ মর্গে প্রেরণ করা হয়। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। স্থানীয়দের মাধ্যমে জানা গেছে তিনি ১০ নং ওয়ার্ড তাঁতী দলের সভাপতি ছিলেন।

কেএমপি উপ-পুলিশ কমিশনার উত্তর সুদর্শন কুমার রায় বলেন, সোনামিয়া গত রাতে দোকানে বসা ছিলেন। একটি মোটরসাইকেলে আসা তিন যুবক তার ডান হাতের বাহুতে ধারালো অস্ত্র দিয়ে পরপর দু’টি আঘাত করে। এরপর দোকান ছেড়ে দৌড় দিয়ে পার্শ্ববর্তী একটি কোম্পানীর গোডাউনে গিয়ে আশ্রয় নেই। সেখানে জ্ঞানহীনভাবে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। অতিরিক্ত রক্ত ক্ষরণে তার মৃত্যু হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT