1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

খুলনার জেলার ডুমুরিয়ায় তালার ইউপি সদস্যসহ ৪ চাঁদাবাজ আটক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৫ বার পঠিত

তুষার কবিরাজ ডুমুরিয়া খুলনা প্রতিনিধি

ডুমুরিয়ায় চাঁদাবাজি করতে গিয়ে তালার এক ইউপি সদস্য সহ ৪ চাঁদাবাজকে আটক করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার রাত পৌনে ২ টার দিকে উপজেলার গোলাপদহা এলাকা থেকে তাদের কে আটক করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার রাতে ১১ টার দিকে উপজেলার শোভনা এলাকার প্রান্ত কুমার সরদার ও শান্ত সরদার মটরসাইকেল যোগে আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় ঘটনাস্থল গোলাপদহা নামক স্থানে পৌঁছালে ওৎ পেতে থাকা চাঁদাবাজরা তাদের গতিরোধ করে দু’জনকে তুলে পাশ্ববর্তী বজলুর মৎস্য ঘেরে নিয়ে যায় এবং প্রথমেই তাদের কাছে থাকা টাকা পয়সা ছিনিয়ে নেয়। এরপর প্রান্ত সরদার কে তার নিজ মোবাইল ফোন দিয়ে মায়ের কাছে ফোন করিয়ে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে ওই চক্র। প্রান্ত সরদারের মা ওই রাতে ফোন পেয়ে হতাশ হয়ে পড়ে এবং বিষয়টি পুলিশকে জানায়। তাৎক্ষণিক থানা পুলিশের এসআই কামরুল ইসলাম ফোর্স নিয়ে ছদ্মবেশে প্রান্ত’র মাকে সাথে নিয়ে মুক্তিপণ দেয়ার নামে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ওই চক্রের ৪ চাঁদাবাজ কে আটক করে এবং তাদের নিকট থেকে ছিনিয়ে নেয়া ১৯ হাজার ৪ শত টাকা, একটি মোবাইল ফোন ও একটি মটরসাইকেল জব্দ করে। আটককৃতরা হলেন তালা থানাধীন হাজরাকাটি এলাকার আঃ জলিল গাজীর ছেলে ইউপি সদস্য সেলিম হোসেন (৪০), এক‌ই এলাকার মোসলেম শেখের ছেলে তুহিন শেখ (৩০), নাসির তালুকদারের ছেলে রিয়াজ উদ্দিন (২৩) ও লিয়াকত মোল্লার ছেলে রাহুল মোল্লা (২১) । ঘটনা প্রসঙ্গে ওসি সেখ কনি মিয়া বলেন,এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT