
অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ
খুলনার কয়রা উপজেলায় নতুন যাত্রা শুরু করলো যাত্রীবাহী পরিবহন স্টার ডিলাক্স। জমকালো আয়োজনের মধ্য দিয়ে ২০ মার্চ শুক্রবার সকাল ১০ টায় কয়রা অফিসে এই পরিবহন সার্ভিসের উদ্বোধন করা হয়। যা কয়রা টু-ঢাকা -হয়ে ময়মনসিংহ রুটে যাত্রী সেবায় নতুন মাত্রা যোগ করবে বলে জানিয়েছে মালিক পক্ষ।
উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূরুল আমিন বাবুল, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, উপজেলা যুব দলের আহবায়ক মোঃ শরিফুল আলম, সদস্য সচিব মোতাসিম বিল্ল্যাহ, স্টার ডিলাক্স পরিবহনের আঞ্চলিক পরিচালক মোঃ শাহিনুর রহমান, বিএনপি নেতা মাওলানা গোলাম মোস্তফা, মোস্তাফিজুর রহমান, কয়রা সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক আহাদুর রহমান লিটন, শ্রমিক দলের সভাপতি আঃ রউফ, সাবেক আহবায়ক আজিজুল ইসলাম, জাসাসের সাধারণ সম্পাদক ডাঃ আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, কপোতাক্ষ কলেজ ছাত্রদলের সভাপতি মামুন হোসেন, স্টার ডিলাক্সের কয়রার ম্যানেজার মেহেদী হাসান সবুজ, তরুন দলের সভাপতি আবুল হাসান প্রমুখ।
উদ্বোধন অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন কয়রা উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা গোলাম মোস্তফা। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয় যে, প্রতিদিন কয়রা হতে সকাল সন্ধা দুটি পরিবহন ঢাকার উদ্দেশ্য রওনা হবে অনুরুপ একই সময় ঢাকা হতে কয়রায় যাত্রা শুরু করবে।
কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখঃ ২০/০৩/২৬ ইং।