
চন্দনা রায়, কয়রা, খুলনাঃ
খুলনার কয়রা উপজেলায় গণ অধিকার পরিষদের সভাপতি সহ ১৬ নেতাকর্মী জামায়াতে যোগদান করেছেন। যোগদানকৃতরা হলেন উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি মোঃ ইয়াছিন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠিনক সম্পাদক হাছান মোড়ল, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক ইমরান হোসেন, সদস্য হাসান সরদার, আকবারুল হোসেন, মাসুম বিল্লাহ, কাজল, শহিদুল ইসলাম, আনিসুর রহমান, রবিউল ইসলাম, মেহেদী হাসান, এছার আলী ও আহাদ হাসান।
২৫ জানুয়ারী রবিবার সকাল ১০ টায় কয়রা উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে তারা যোগদান করেন । এ সময় উপজেলা জামায়াতের নেতা কর্মীরা তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন ।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা -৬ (কয়রা-পাইকগাছা) আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, সহকারি সেক্রেটারী মাওলানা সুজাউদ্দীন, কয়রা সদর ইউনিয়ন জামায়াতের আমির মোঃ মিজানুর রহমান, উপজেলা জামায়াতের যুব বিভাগের সেক্রেটারী জিএম মোনায়েম বিল্লাহ, কয়রা সদর ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি হাফেজ মোঃ জাহিদুল ইসলাম প্রমুখ।
এ সময় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাতকে শক্তিশালী করতে বিভিন্ন দল ও মতের মানুষ জামায়াতে যোগ দিচ্ছেন। উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি ইয়াছিন আলী বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জামাতের নেতৃত্বেই গণতন্ত্র ও মানুষের অধিকার নিশ্চিত করা সম্ভব। সেই লক্ষ্যে তিনি সহ ১৬ জন নেতাকর্মি জামায়াতে যোগদান করেছেন।
কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখঃ ২৫/০১/২৬ ইং।