1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে বনবিভাগের অভিযানে ৭০ বস্তা ঝিনুক সহ ট্রাক আটক। বিলাইছড়ি উপজেলা প্রকৌশলীর দপ্তর কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচী চলমান । বিলাইছড়িতে সেচ্ছাসেবক দলের নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ । কেশবপুরে ৯ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ /ধর্ষক গ্রেফতার। শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। ২৫ জুলাই-২৬ শণিবার কথাসাহিত্যিক মনোজ বসু’র জন্মদিন উপলক্ষে পাঁজিয়াস্থ ‘বিপ্রতীপ’-এর নানান আয়োজন। কেশবপুরে কওমী মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, আবুল হোসেন আজাদ। বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও মো.জাকির হোসেন। বিলাইছড়িতে সরকারি কর্মকর্তাদের সাথে কৃষক ও কমিউনিটি নেতাদের নিয়ে সমন্বয় সভা । জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম।

কয়রায় আগুনে পুড়ে ২ টি দোকান ভস্মীভূত ২০ লাখ টাকার ক্ষতি।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ১৮৫ বার পঠিত

 অরবিন্দ কুমার মণ্ডল,কয়রা, খুলনাঃ
 খুলনার কয়রায় কয়রা বাজারের সোনালী ব্যাংকের সামনের রাস্তার পশ্চিম পাশের ২টি দোকান আগুনে ভস্মীভূত হয়েছে। উক্ত আগুনে পুড়ে ২০ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানা গেছে।
 
৬জানুয়ারী শুক্রবার দুপুর (১.৩০) দেড়টার দিকে কয়রা বাজারের বাবর স্যানিটারিজ ও বিসমিল্লাহ এটারপ্রাইজ নামের দু’টি দোকানে আগুন লাগে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের সদস্যদের প্রায় একঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। শুক্রবার জুম্মার নামাজের সময় বাজারের অধিকাংশ দোকানপাট বন্ধ থাকায় কিভাবে আগুন লেগেছে কেউ ধারনা করতে না পারলেও সদ্য চালু হওয়া কয়রা ফায়ার সা‌র্ভি‌স স্টেশনের ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা প্রাথমিক ভাবে ধারনা করছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তিনি আরো বলেন, স্টেশন পাশে থাকায় আগুন লাগার মূহুর্তেই আশ- পাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ার আগেই তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। একঘন্টার অভিযানে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে একটি দোকান ও দোকানের পিছনে রাখা মালামাল পুড়ে ভস্মীভূত হয় এবং অন্য একটি দোকানের আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুন নিভাতে যেয়ে চন্দন সরকার নামে এক যুবক আহত হয়েছে। প্রতক্ষদর্শী সঞ্জয় মণ্ডল বলেন, বাজারে একটি কাজে আসছিলাম হঠাৎ  দাউদাউ করে আগুনের লেলিহীন শিখা দেখে ছুটে পাশে যেয়ে দেখি প্লাস্টিকের দোকানে থাকা মালামাল সব পুড়ে ছায় হয়ে গেছে।
 বিসমিল্লাহ এন্টারপ্রাইজের মালিক আলহাজ্ব মোঃ ইয়াকুব আলী বলেন, আগুনে পুড়ে তার দোকানের প্রায় ১২/১৩ লক্ষ টাকার মামলাল ও আসবাব পত্র ক্ষতি হয়েছে। অন্যদিকে বাবর স্যানিটেশনের মালিক আলহাজ্ব আঃ গণি বলেন, তার দোকানের প্রায় ৭/৮ লক্ষ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। 
কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএমএস দোহা (বিপিএম) বলেন, আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি পুলিশ সদস্যরা আগুন নিভানোর কাজে অংশ গ্রহণ করেন।

কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখ: ০৬/০১/২৩ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT