1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

কেশবপুরে ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৫ বার পঠিত

কেশবপুর প্রতিনিধি।

কেশবপুর উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে উপজেলা পর্যায়ে ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার দিনব্যাপী কেশবপুর পাবলিক মাঠে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পর্যায়ে প্রথম খেলায় গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বালিকা ফুটবল একাদশ ট্রাইব্রেকারে ৩-১ গোলে সাতবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বালিকা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়।
দ্বিতীয় খেলায় ভারতভায়না মাধ্যমিক বিদ্যালয়ের বালক ফুটবল একাদশ ২-০ গোলে সাতবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের বালক ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়।
উপজেলা নির্বাহী অফিসার এস এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম জিল্যুর রশিদ, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, ভরতভায়না মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব মোল্যা, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু ও পিবিএইচ মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক রাজু আহম্মেদ। খেলা পরিচালনা করেন তজিবর রহমান ও আব্দুর রাজ্জাক। সহকারী রেফারীর দায়িত্ব পালন করেন আরজান আলী, ইভান, শওকত আলী ও শরিফুল ইসলাম। খেলা ধারা বর্ননায় ছিলেন রফিকুল ইসলাম ও মহিরউদ্দীন মাহী।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT