1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

কেশবপুরে ৪ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ২৭৬ বার পঠিত

আজিজুর রহমান, কেশবপুর (যশোর)জেলা প্রতিনিধি:

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ও মূল্য তালিকা না থাকায় ৪ প্রতিষ্ঠানকে ৬ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
কেশবপুরে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় জরিমানা
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অতিরিক্ত দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি করায় কেশবপুর শহরের মেসার্স গাজী মটরসের পরিচালক নাসির উদ্দীন গাজীকে ৫ হাজার, মেসার্স ইউনিক এন্টারপ্রাইজের এনামুল হোসেনকে ৫শ’ এবং মূল্য তালিকা না থাকায় মেসার্স হায়াত এন্টারপ্রাইজের জিল্লুর রহমানকে ৫শ’ ও মেসার্স মুন স্টার এন্টারপ্রাইজের আব্দুস সালামকে ভ্রাম্যমাণ আদালতে ৫শ’ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন বলেন, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ও মূল্য তালিকা না থাকায় ওই ৪ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করাসহ মালিকদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT