1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

কেশবপুরে ৩ দিন ব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস ও উন্নয়ন মেলা উদ্বোধন র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩৩ বার পঠিত

কেশবপুর প্রতিনিধি (যশোর):

কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা পরিষদের সহযোগিতায় ‘সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে উদ্বোধনে স্থানীয় সরকার, এই প্রতিপাদ্য সামনে রেখে ৩ দিন ব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস – ও উন্নয়ন মেলা উদ্বোধন ২০২৩ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ১৭ সেপ্টেম্বর সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও
উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার শোভা রাণী রায়ের সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পৌরসভার মেয়র,জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক চম্পা,
স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা প্রকৌশলী কর্মকর্তা সাইফুল ইসলাম মোল্লা প্রমুখ।
গ্রাম হবে শহর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উক্তি কে সামনে রেখে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম বলেন, স্থানীয় সরকার বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা। সরকার স্থানীয় সরকারের মাধ্যমে দেশের উন্নয়ন সাধারণ মানুষের ভাগ্যের উন্নতি ঘটায়।উপজেলার বিভিন্ন ইউনিয় থেকে আগত চেয়ারম্যানবৃন্দরা আলোচনায় সভায় মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ,সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত,ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আনিচুর রহমান,মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আলা,পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন,সুফলাকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম মনুজুর রহমান,গৌরিঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান হাবিব
শুভেচ্ছা বক্তব্যে বলেন,স্থানীয় সরকারের বিভিন্ন উন্নয়নের রুপরেখা তুলে ধরেন, এছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের ভাতা সদস্যদের ভাতা সর্ব নিম্ন এটার উপর গুরুত্ব দেন। ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের ভাতা বিষয় নিয়ে আলোচনা করেন তারা। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT