1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। কেশবপুর বিএনপি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। ফারুয়া ইউনিয়নে আশিকা কর্তৃক ত্রাণ পাচ্ছে আরও  ৬০০ পরিবার । কেশবপুর প্রেসক্লাবে আগামী বার্ষিক সাঃ সভা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। সুন্দরবনে কোবাদক স্টেশনের অভিযানে ১৭০ কেজি কাঁকড়া সহ ৪ নৌকা জব্দ। কেশবপুরে (অসকস)-এর মাসিক সভা ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। কয়রায় কলেজ ভবনের ছাঁদ ধ্বসে পড়ায় আতঙ্ক ও অনিশ্চয়তায় শিক্ষক-শিক্ষার্থী। কয়রায় কলেজ ভবনের ছাঁদ ধ্বসে পড়ায় আতঙ্ক ও অনিশ্চয়তায় শিক্ষক-শিক্ষার্থী কালীগঞ্জে ইয়াবাসেবী ও বিক্রেতাসহ এক নারীসহ ছয়জনের কারাদণ্ড। বিলাইছড়িতে বাড়ি বাড়ি গিয়ে  কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু ।

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় ৪ জন গুরুতর আহত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ২৪৪ বার পঠিত

লিপি খাতুন,কেশবপুর প্রতিনিধি।

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় ৪ জন গুরুতর আহত হয়েছে। ২১ আগস্ট (সোমবার) রাতে পৌর শহরের আলতাপোল মিফতাউল কওমি মাদ্রাসার সামনে যশোর টু চুকনগর মহাসড়কে ঘটনাটি ঘটে।
খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করেন এবং তাদের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
আহতরা হলেন, ঝিকরগাছা উপজেলার পুরুন্দপুর গ্রামের আহম্মদ আলীর ছেলে জামাল হোসেন (৪৫), আনারুল সরদারের ছেলে আঃ আলিম (৫০) ও মৃত আঃ সামাদ সরদার এর ছেলে রবিউল ইসলাম (৪৫) এবং বাইসাইকেল আরোহী কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের খেজের মুন্সীর ছেলে আঃ কুদ্দুস (৫০)।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT