1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম:
সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ। তালায়  বি,সি,আই,সি ও বি,এ,ডি,সি সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত । কেশবপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত। মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন।

কেশবপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮০ বার পঠিত

আজিজুর রহমান,কেশবপুর(যশোর)

কেশবপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্যে দিয়ে যুগাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেশবপুর পৌর ও সদর ইউনিয়ন শাখার আয়োজনে বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে শ্রীগঞ্জ কালীতলা সার্বজনীন কালী মন্দির প্রাঙ্গণ থেকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসবে মঙ্গল শোভাযাত্রাটি বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মন্দিরে এসে শেষ হয়। এর আগে কেন্দ্রীয় শ্রী শ্রী কালী মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্জলন করা হয়।
আলোচনা সভায় সদর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন মূখার্জীর সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক গৌতম রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান, জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর মেয়র রফিকুল ইসলাম, কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুর রহমান, প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান,উপজেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক সুকুমার সাহা প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন,কেশবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শুভ্র প্রকাশ দাস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, যুগ্ম-সাধারণ সম্পাদক উৎপল দে,কেশবপুর নিউজ ক্লাবের প্রচার সম্পাদক আজিজুর রহমান,উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি দুলাল সাহা, সাধারণ সম্পাদক,সদর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মাধব বর্মন, প্রচার সম্পাদক তন্ময় মিত্র বাপী, পৌর শাখার সভাপতি পলাশ কুমার মল্লিক, সাধারণ সম্পাদক বুলু সাহাসহ বিভিন্ন এলাকার ভক্তবৃন্দ।এদিকে উপজেলা পূজা উদযাপন পরিষদের নির্দেশক্রমে উপজেলার ১১টি ইউনিয়নে ও ১ পৌরসভায় শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমী পালন করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT