1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

কেশবপুরে রাসবিহারী মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন সম্পন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ৩০৩ বার পঠিত

মোঃ সেলিম রেজা
কেশবপুর,
যশোর।

কেশবপুর উপজেলার ৪ নং বিদ্যানন্দকাটি ইউনিয়নের “বিদ্যানন্দকাটি রাসবিহারী” মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার ৭ নভেম্বর সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ১৬৯ জন ভোটারের মধ্যে ১৪৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ৪টি পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আবুল কালাম ৯০ ভোট পেয়ে প্রথম, আসাদুজ্জামান ৭৬ ভোট পেয়ে দ্বিতীয়, ইকবাল হোসেন ৭১ ভোট পেয়ে তৃতীয় ও নুর ইসলাম ৭১ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন। ৩টি ভোট বাতিল হয়েছে। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আকরাম হোসেন খান। সহকারি প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাবরক্ষণ অফিসার মিজানুর রহমান এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আবু রায়হান। সার্বিক সহযোগিতা করেন থানার এস আই এনামুল ইসলাম। ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সাবেক সভাপতি ও কেশবপুর পৌরসভার প্যানেল মেয়র মনোয়ার হোসেন মিন্টু, প্রধান শিক্ষক নাসির উদ্দিন,পৌর কাউন্সিলর কামাল খান, যুবলীগ নেতা রাজীব খান প্রমূখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT