1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। কেশবপুর বিএনপি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। ফারুয়া ইউনিয়নে আশিকা কর্তৃক ত্রাণ পাচ্ছে আরও  ৬০০ পরিবার । কেশবপুর প্রেসক্লাবে আগামী বার্ষিক সাঃ সভা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। সুন্দরবনে কোবাদক স্টেশনের অভিযানে ১৭০ কেজি কাঁকড়া সহ ৪ নৌকা জব্দ। কেশবপুরে (অসকস)-এর মাসিক সভা ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। কয়রায় কলেজ ভবনের ছাঁদ ধ্বসে পড়ায় আতঙ্ক ও অনিশ্চয়তায় শিক্ষক-শিক্ষার্থী। কয়রায় কলেজ ভবনের ছাঁদ ধ্বসে পড়ায় আতঙ্ক ও অনিশ্চয়তায় শিক্ষক-শিক্ষার্থী কালীগঞ্জে ইয়াবাসেবী ও বিক্রেতাসহ এক নারীসহ ছয়জনের কারাদণ্ড। বিলাইছড়িতে বাড়ি বাড়ি গিয়ে  কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু ।

কেশবপুরে মাছ বহনকারী আলমসাধু উল্টে চালক নিহত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ২৮৭ বার পঠিত

লিপি খাতুন,কেশবপুর:

কেশবপুরে মাছ বহনকারী আলমসাধু উল্টে হাফিজুর মোড়ল (৪০) নামে এক চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চুকনগর-কলাগাছি সড়কের ভেরচি নামক এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত হাফিজুর মোড়ল উপজেলার বুড়ুলী গ্রামের আবুল হোসেন মোড়লের ছেলে।
কেশবপুরে মাছ বহনকারী আলমসাধু উল্টে চালক নিহত
এলাকাবাসী জানায়, হাফিজুর মোড়ল নিজ বাড়ি থেকে আলমসাধু চালিয়ে মাছের পোনা আনার জন্য উপজেলার কলাগাছির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ভেরচি গ্রামের তপু ডাক্তারের বাড়ির পাশে পৌঁছালে আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর উল্টে গেলে তিনি গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
এ ব্যাপারে উপজেলার ভেরচি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) তৌহিদুজ্জামান বলেন, কোন অভিযোগ না থাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ওই ব্যক্তির মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT