1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

কেশবপুরে বিদ্যানন্দকাটি ইউনিয়নে ৫ টি ওয়ার্ড আওয়ামী লীগের জাতীয় শোক দিবস পালিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ২৯৭ বার পঠিত

আজিজুর রহমান, কেশবপুর(যশোর)প্রতিনিধি:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ২৫ আগস্ট শুক্রবার বিকেলে কেশবপুর উপজেলার ৪নং বিদ্যানন্দকাটি ইউনিয়নের ৫,৬,৭,৮ ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে পৃথক পৃথক ভাবে শোক দিবস পালিত হয়েছে।
যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার কেশবপুর উপজেলার ১০৮ টি ওয়ার্ডে জাতীয় শোক দিবসের কর্মসূচী পালনের জন্য ৫ হাজার কেজি চাউল ও নগদ ৬ লাখ টাকা প্রদান করেছেন। ৪নং বিদ্যানন্দকাটি ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আঃসামাদ মোড়লের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বারেক মোড়লের সঞ্চালনায় কালিয়ারই এস,বি এল মাধ্যমিক বিদ্যালয়ের চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়,দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ,কোষাধক্ষ্য স্বপন মুখার্জি,
সদস্য শেখর রঞ্জন দাস,উপজেলা উপজেলা জাতীয় শ্রমিকলীগের আহ্বায়ক সরদার মুনছুর আলী,পৌর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ,৪নং বিদ্যান্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন,৮নং সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মুনজুর রহমান,সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন,
পৌর আওয়ামী লীগনেতা আমানুর রহমান খান,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আব্দুল গফফার গফুর,বিদ্যানন্দকাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম,ইউনিয়ন যুবলীগের আহবায়ক রবিউল ইসলাম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা,পৌর,ইউনিয়ন,ওয়ার্ড আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মী।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT