1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা। জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত। বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা।

কেশবপুরে বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১২৮ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

“উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৬ বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল-২৬) সকালে ছিল ১০ ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং বিকেলে উপজেলা পরিষদের হল রুমে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং নিজ হাতে পুরস্কার বিতরন করেন, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।
এসময় উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহম্মেদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ তোরাবুল ইসলাম ও পৌর জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক জাকির হোসেন।
৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা প্রথম সাগরদাঁড়ি মাধ্যমিক বিদ্যালয়, দ্বিতীয় মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয় ও তৃতীয় স্থান অধিকার করেছে কেশবপুর পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়।প্রজেক্ট প্রদর্শন-এর ফলাফল বিবরণীতে (বিশেষ গ্রুপ)-ভিআরবক্স প্রথম স্থান অধিকার করেছে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (বিজ্ঞান ক্লাব)।
শিক্ষা প্রতিষ্ঠানের প্রজেক্ট প্রদর্শন-এর ফলাফল বিবরণী (জুনিয়র গ্রুপ) মাধ্যমিক পর্যায়ে প্রথম কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, দ্বিতীয় কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও তৃতীয় স্থান অধিকার করেছে কেশবপুর মধু শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়। বিজ্ঞান অলিম্পিয়াড এর ফলাফল বিবরণী (সিনিয়র গ্রুপ) প্রকল্প প্রদর্শনীতে প্রথম কেশবপুর সরকারি কলেজ, দ্বিতীয় কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও তৃতীয় স্থান অধিকার করেছে পাঁজিয়া ডিগ্রী কলেজ।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পুরস্কার পেয়ে শিক্ষার্থীরা আনন্দ করতে থাকে।
ছবিঃ
০৯/০৪/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT