1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

কেশবপুরে পূজা নাট্য সংস্থার সতী লক্ষী বেহুলা যাত্রা অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৭ বার পঠিত

আজিজুর রহমান,কেশবপুর(যশোর):

কেশবপুরে খাতিয়াখালী গ্রামে পূজা নাট্য সংস্থার সতী লক্ষী বেহুলা যাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর রাতে উপজেলার সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে খতিয়াখালী গ্রামের উত্তর পাড়ার ঋষি সম্প্রদায়ের উদ্যোগে সাতক্ষীরা জেলার তালা উপজেলার খানপুর গ্রামের পূজা নাট্য সংস্হার সতী লক্ষী বেহুলা যাত্রা দলটি এই যাত্রার অভিনয় করেন।খতিয়াখালী গ্রামের দিপু দাস এ প্রতিনিধি কে জানান,খতিয়াখালী গ্রামের উত্তরপাড়া ঝষি সম্প্রদায়ের উদ্যোগে খতিয়াখালী শ্রী শ্রী কালী মন্দিরের প্রাণঙ্গনে সারা রাত তালা খানপুরের পূজা নাট্য সংস্থা দলটি সতী লক্ষী বেহুলা যাত্রার অভিনয় করেন। সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাখম দাস এ প্রতিনিধি কে জানান,সাতক্ষীরা জেলার তালা উপজেলার খানপুর গ্রামের পূজা নাট্য সংস্থা সতী লক্ষী বেহুলা যাত্রা দলটির অভিনয় দেখে আমি আনন্দিত হয়েছি। বিগত কয়েক বছর আগে আমি বিভিন্ন অঞ্চলে যেয়ে যাত্রার অভিনয় করতাম। বয়সের ভারে ও অসুস্থতার কারণে এসব যাত্রার অভিনয় করা ছেড়ে দিয়েছে। তবুও বার বার মন চাই সেই যাত্রায় আবারো অভিনয়ে ফিরে যেতে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT