1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

কেশবপুরে পর্নোগ্রাফি মামলায় দুই জন গ্রেফতার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ২৭৫ বার পঠিত

আজিজুর রহমান, যশোর প্রতিনিধি :

কেশবপুরে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এক গৃহবধূর দায়ের করা মামলায় দুই জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা উপজেলার ছোট পাথরা গ্রামের পীর আলী গোলদার ছেলে সাইফুল ইসলাম (৩০) ও দশকাহুনিয়া গ্রামের রেজাউল শেখের ছেলে রাহুল শেখ (৩২)। ওই গৃহবধূ গতকাল শনিবার রাতে তাদের বিরুদ্ধে কেশবপুর থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা করে। রবিবার সকালে থানার উপ-পুলিশ পরিদর্শক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
থানা সূত্রে জানা গেছে, উপজেলার ছোট পাথরা গ্রামের পীর আলী গোলদার ছেলে সাইফুল ইসলাম ২ বছর পূর্বে একই গ্রামের ওই গৃহবধূর সঙ্গে সখ্যতা তৈরী করে বিভিন্ন প্রলোভন ও কৌশলে তার মোবাইল ফোনে কিছু অশ্লীল ভিডিও ধারণ করে। মামলার দুই নম্বর আসামী রাহুল শেখ ছিল ওই গৃহবধূর মেয়ের স্বামী। চলতি বছরের ৭ জুলাই রাহুল শেখের সাথে গৃহবধূর মেয়ের বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর থেকে রাহুল শেখ ওই গৃহবধূর পরিবারের সদস্যদের হেয়প্রতিপন্ন ও মানহানি করার জন্য চেষ্টা করে আসছে। আসামি সাইফুল ইসলাম ও রাহুল শেখ পরস্পর যোগসাজশে তাদের ব্যবহৃত মোবাইল ফোন থেকে বাদীর অশ্লীল ভিডিও বিভিন্ন সময় এলাকার লোকজনের মোবাইল ফোনে ম্যাসেঞ্জার ও শেয়ারের মাধ্যমে সরবরাহ করে সামাজিক ও ব্যক্তি মর্যাদাহানী করে। অশ্লীল ভিডিওটি এলাকায় ভায়রাল হয়ে প্রতিবেশীদের মাধ্যমে জানতে পেরে ওই গৃহবধূ গতকাল শনিবার রাতে সাইফুল ইসলাম ও রাহুল শেখকে আসামী করে কেশবপুর থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা করেন।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুর রহমান বলেন, পর্নোগ্রাফি আইনে গৃহবধূর করা মামলায় দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকালে গ্রেফতারকৃত আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT