1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

কেশবপুরে গলায় রশি পেচিয়ে ১ কৃষকের আত্মহত্যা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৩ বার পঠিত

আজিজুর রহমান,কেশবপুর(যশোর):

কেশবপুরে ১ কৃষক রোগ যন্ত্রণা সইতে না পেরে বসতবাড়ির সামনে আম গাছের ডালের সাথে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় কেশবপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
মঙ্গলবার ১২ সেপ্টেম্বর রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার বসুন্তিয়া গ্রামে সে ওই গ্রামের মৃত জালাল উদ্দীন বিশ্বাসের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার বসুন্তিয়া গ্রামের মৃত জালাল উদ্দীন বিশ্বাসের ছেলে আব্দুল মান্নান বিশ্বাস (৪৫) বেশ কিছুদিন ধরে পায়ে কুড়ালের কোপ লেগে মারাত্মক আহত অবস্থায় ভুগছিলেন। মঙ্গলবার ১২ সেপ্টেম্বর রাতে রোগ যন্ত্রনা সহ্য করতে না পেরে পরিবারের সকলের অজান্তে বসতবাড়ির সামনে আম গাছের ডালের সাথে রশি পেচিয়ে আত্মহত্যা করেছে।
পরিবারের লোকজন টের পেয়ে পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুর রহমান বলেন,গলায় রশি দিয়ে আত্মহত্যার ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের স্বজনদের কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের লোকজনের নিকট হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT