1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

কেশবপুরে এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ২৮২ বার পঠিত

আজিজুর রহমান,জেলা যশোর(প্রতিনিধ:

কেশবপুরে অন্তর দাস নামে এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রকে শিক্ষা উপকরণ ল্যাপটপ কিনতে আর্থিক সহায়তা প্রদান করলেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। সোমবার ২৮ আগস্ট সকালে উপজেলা নির্বাহী অফিসার নিজেই ওই ছাত্রের হাতে ২০’হাজার টাকার চেক তুলে দেন।

মেধাবী শিক্ষার্থী অন্তর দাস উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের দিনমজুর পবিত্র কুমার দাসের ছেলে। সে ময়মনসিংহ এর ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রথম বর্ষের ছাত্র। তার বাবা আর্থিক সমস্যার কারণে ল্যাপটপ কিনে দিতে পারছিলেন না। বিষয়টি ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর শাখার সভাপতি শামীম আখতার মুকুলকে জানান। ঘটনা শোনার পর তিনি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনকে জানালে ওই ছাত্রকে নিয়ে তার অফিসে যেতে বলেন। যাওয়ার পর মানবিক দৃষ্টিকোন থেকে ওই ছাত্রকে ল্যাপটপ কেনার জন্য ২০’হাজার টাকা প্রদান করেন।
হতদরিদ্র পরিবারের শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর জন্য ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনকে সাধুবাদ জানানোর পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT