1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা। জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত। বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা।

কেশবপুরে এক আদর্শ কৃষকের মৃত্যুতে কৃষি অফিসারের শোকবার্তা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১৩২ বার পঠিত

পরেশ দেবনাথ, কেশবপুর প্রতিনিধি।

কেশবপুরের মঙ্গলকোটে ধান কাটতে গিয়ে গরমে কৃষকের মৃত্যুতে কেশবপুর কৃষি অফিসারের লিখিত শোকবার্তা জানিয়েছেন। সমবেদনা জানাতে কৃষকের বাড়ি ছুটে যান কেশবপুর উপজেলা কৃষি অফিসার আবদুল্লাহ আল মামুন ও মঙ্গলকোট ইউনিয়ন উপসহকারী কৃষি কমকর্তা কিশোর কুমার দাশ।
কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের বড়েঙ্গা গ্রামের হাসেম আলী সরদার (৫৫) নামে এক আদর্শ কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল-২৬) বেলা ১১টার দিকে উপজেলার বড়েঙ্গা গ্রামের কলাতলা বিলে নিজের জমিতে ধান কাটার সময় এ ঘটনাটি ঘটে। কৃষক হাসেম আলী সরদার ওই গ্রামের মৃত সাহেব আলী সরদারের ছেলে। ওই দিন জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত হাসেম আলী সরদার এক স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
নিহত কৃষকের ছেলে ইয়াসিন আরাফাত বলেন, তার বাবা সকালে নিজেদের ধান কাটতে গিয়ে গরমে অসুস্থ হয়ে মারা গেছেন। বাবার মৃত্যুর ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। কেশবপুর কৃষি অফিস থেকে আমাদের বাড়ি শোক ও সমবেদনা জানাতে এসেছিলেন।
কেশবপুর উপজেলা কৃষি অফিসারের কার্যালয় থেকে শোকাবার্তায় যা জানালেন/ আমরা শোকাহতঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উপজেলা কৃষি অফিসারের কার্যালয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কেশবপুর, যশোর।
শোকবার্তাঃ অত্র কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের বড়েঙ্গা গ্রামের বাসিন্দা জনাব মোঃ হাসেম আলী সরদার (কৃষক), পিতা-মৃত: সাহেব আলী সরদার, আজ আনুমানিক সকাল ১১.০০ ঘটিকার সময় মাঠে কৃষি কাজে কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন, পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। আমরা তার অকাল মৃত্যুতে গভীরভাবে মর্মাহত ও শোকাহত।
ছবিঃ
২৪/০৪/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT