1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

কেশবপুরের সাগরদাঁড়ী ইউনিয়নে জাতীয় শোক দিবস পালিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ২৬১ বার পঠিত

আজিজুর রহমান,যশোর জেলা প্রতিনিধি:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ১৯ আগস্ট বিকালে কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী ইউনিয়নের ১, ২, ৪ ও ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে পৃথক পৃথক ভাবে পালিত হয়েছে। যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার কেশবপুর উপজেলার ১০৮ টি ওয়ার্ডে জাতীয় শোক দিবসের কর্মসূচী পালনের জন্য ৫ হাজার কেজি চাউল ও নগদ ৬ লাখ টাকা প্রদান করেছেন। সাগরদাঁড়ী ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোমিন মোড়লের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মজিদ গাজীর সঞ্চালনায় মেহেরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের সদস্য পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, সহ- দপ্তর সম্পাদক মনোজ তরফদার, কোষাধ্যক্ষ স্বপন কুমার মুখার্জী, শিক্ষা ও মানব সম্পাদ বিষয়ক সম্পাদক মহিবুর রশিদ, কেশবপুর উপজেলা প্রেসক্লাবর সভাপতি এস আর সাঈদ, উপজেলা জাতীয় শ্রমিকলীগের আহ্বায়ক সরদার মুনছুর আলী, সাগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সরদার, যুগ্ম-আহ্বায়ক ওলিয়ার রহমান, যুগ্ম-আহ্বায়ক মাষ্টার জাফর ইকবাল, যুগ্ম-আহ্বায়ক আব্দুল আলিম, পৌর আওয়ামী লীগনেতা আমানুর রহমান খান ও সাগরদাঁড়ী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কাজী আলমগীর।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT