1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনার অর্ধবার্ষিক অগ্রগতি বিষয়ক কর্মশালা। বিলাইছড়িতে করলিয়া প্রকল্পের আওতায় স্থানীয় সহনশীলতা পরিকল্পনার প্রচারণা সভা । ইসলামী আন্দোলন বাংলাদেশর নুতন কমিটির সভাপতি মুফতী রেজাউল করিম মহাসচিব গাজী আতাউর রহমান। যশোরে ধর্মীয় সম্প্রীতি ও স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত। বিলাইছড়ি বাজার গোল্ডকাপ টুর্ণামেন্ট ফাইনাল অনুষ্ঠিত : চ্যাম্পিয়ন ব্রাদার্ হুদ । শার্শায় বীর মুক্তিযোদ্ধা মরহুম খাইরুল হককে গার্ড অফ অনার প্রদান। কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ। কেশবপুরের মঙ্গলকোটে বিএনপি নেতা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত। সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে ১ জেলে আটক । কয়রায় প্রত্যাশীর প্রজেক্ট লার্নিং শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত ।

কেশবপুরের পাঁজিয়ায় ‘বিপ্রতীপ’এর আয়োজনে বিপ্রতীপ সম্প্রদান ও সাহিত্য সভা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১১১ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।

কেশবপুরের পাঁজিয়া ইউনিয়নে বিপ্রতীপ’এর আয়োজনে বিপ্রতীপ সম্প্রদান ও সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৭ এপ্রিল-২৬) বিকেলে চুকনগর কলেজের প্রাক্তন সহযোগী অধ্যাপক হাসেম আলী ফকির-এর সভাপতিত্বে এবং সংগঠনের আজীবন সদস্য, পাঁজিয়া আবহমান-এর পরিচালক ও মধুসূদন একাডেমির নির্বাহী সদস্য ছড়াকার রিয়াজ লিটন-এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, বিপ্রতীপ সংগঠনের সম্পাদক নয়ন বিশ্বাস।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাগরদাঁড়ি মধুসূদন একাডেমির পরিচালক কবি ও সাহিত্যিক খন্দকার খসরু পারভেজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাঁজিয়া ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রুহুল আমিন, মধুসূদন একাডেমির প্রচার ও প্রকাশনা সম্পাদক আলোক চিত্রশিল্পী ও মধু গবেষক মুফতি তাহেরুজ্জামান, অবসরপ্রাপ্ত শিক্ষক মনোজকান্তি হালদার, কবি সুরঞ্জিত বৈদ্য, প্রাক্তন চেয়ারম্যান কবি খান এ রহমত, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলা কমিটি সভাপতি অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আশুতোষ বিশ্বাস, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কণ্ঠশিল্পী উজ্জ্বল ব্যানার্জি, পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার পরিচালক বাবুর আলী গোলদার, সমাজ সেবক সমীর কুমার দাস, পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সহ-সম্পাদক মানব মন্ডল, রাজনগর বিএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত কুমার কুন্ডু, চুয়াডাঙ্গা-কৃষ্ণনগর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সাহিত্যকর্মী আবু হাসান সরদার।
অনুষ্ঠানে কবিতা পাঠ করেন, সাগরদাঁড়ি মধুসূদন একাডেমি’র উপ-পরিচালক কবি মকবুল মাহফুজ, শিক্ষিকা ও সাহিত্যকর্মী কবি তৃশা চামেলী, সাহিত্যকর্মী মানবেন্দ্র সাহা, চুয়াডাঙ্গা-কৃষ্ণনগর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কবি উজ্জ্বল কুমার ঘোষ, সমাজ কর্মী হাদিউজ্জামান জয়, কবি পার্থসারথী সরকার, পাঁজিযা সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সহ-সভাপতি সুব্রত বসু, প্রসেনজিৎ তনু, বিথীকা বিশ্বাস প্রমুখ। বিপ্রতীপ সম্প্রদান ও সাহিত্য সভায় বিভিন্ন এলাকা থেকে ৪৮ জন কবি, সাহিত্যক, লেখক, প্রাবন্ধিকদের আগমনে অনুষ্ঠানটি একটি মিলনমেলায় পরিণত হয়।
ছবিঃ
১৮/০৪/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT