1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়ি উপজেলা প্রকৌশলীর দপ্তর কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচী চলমান । বিলাইছড়িতে সেচ্ছাসেবক দলের নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ । কেশবপুরে ৯ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ /ধর্ষক গ্রেফতার। শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। ২৫ জুলাই-২৬ শণিবার কথাসাহিত্যিক মনোজ বসু’র জন্মদিন উপলক্ষে পাঁজিয়াস্থ ‘বিপ্রতীপ’-এর নানান আয়োজন। কেশবপুরে কওমী মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, আবুল হোসেন আজাদ। বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও মো.জাকির হোসেন। বিলাইছড়িতে সরকারি কর্মকর্তাদের সাথে কৃষক ও কমিউনিটি নেতাদের নিয়ে সমন্বয় সভা । জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম। মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত।

কুষ্টিয়ার হরিপুরে টিসিবি’র সাড়ে ৩’শ কার্ডের পণ্য গায়েব !

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ২০৩ বার পঠিত

মোঃ রুমন হোসেন
কুষ্টিয়া প্রতিনিধি।

কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর ইউনিয়নের সাড়ে ৩’শো টিসিবির কার্ডধারী ব্যক্তিরা পণ্য সামগ্রী না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। গতকাল হরিপুর ইউনিয়নের চিরকুমার মোড়ে প্রতিবারের ন্যায় এবারও টিসিবি পণ্য সামগ্রী বিতরণের নির্ধারিত তারিখ ছিলো। সারাদিন প্রচন্ড রোদের মধ্যে কার্ডধারীরা অপেক্ষায় থেকেও টিসিবির পন্যের সন্ধান মেলেনি। এ বিষয়ে ৪ নাম্বার ওয়ার্ডের মেম্বার ও প্যানেল চেয়ারম্যান আব্দুল খালেক, ১ নাম্বার ওয়ার্ডের মেম্বার মাহমুদ মমিন, ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার রাজা মল্লিক, ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার মুকুল বিশ্বাস এ প্রতিবেদককে জানান, প্রায় ৩৫০ পরিবার টিসিবি পণ্য হরিপুরের চিরকুমার মোড়ে তাদের পণ্য সংগ্রহ করে থাকে। গতকাল নির্ধারিত তারিখ থাকা সত্বেও কেউ এক প্যাকেটও কোন পণ্য সামগ্রী পাইনি। তারা জানান, আমাদের কাছে অভিযোগ রয়েছে চিরকুমার মোড়ে টিসিবির পণ্য গাড়ি ধরে অন্য কোথাও বিক্রি করে দেওয়া হয়েছে। বিষয়টি ঈদের আগে হওয়ায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকা এখন উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। বিক্ষোভ সহ নানা কর্মসূচি দিতে যাচ্ছে বঞ্চিতরা।
এ বিষয়ে ভুক্তভোগীরা কুষ্টিয়া জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী অফিসারের নিকট হস্তক্ষেপ কামনা করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT