1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

কুষ্টিয়ায় পুলিশকে মেরে মাদক বিক্রেতার পলায়ন…. গাঁজাসহ মাদক কারবারিকে আটকের পর থানায় না নিয়ে বিরিয়ানি হাউজে দরকষাকষি!

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ২১৪ বার পঠিত

মোঃ রুমন হোসেন
কুষ্টিয়া প্রতিনিধি।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফারাকপুর এলাকায় পুলিশ গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটকের পর পুলিশকে মেরে এক মাদক বিক্রেতা পালিয়ে যাবার ঘটনা ঘটেছে। ওই অভিযানে ১ কেজি গাঁজাসহ তারাগুনিয়া এলাকার মৃত মোশারক হোসেন এর ছেলে আজাদ হোসেন ও রাজশাহী জেলার বাঘা উপজেলা এলাকার মান্নান এর ছেলে মনিরুল ইসলাম নামে দুজনকে আটকের পর দেন দরবার করার সময় পুলিশের হাত থেকে আজাদ পালিয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত প্রতক্ষদর্শীরা জানায়, বুধবার সন্ধ্যার দিকে মথুরাপুর ইউনিয়নের তারাগুনিয়া ফারাকপুর এলাকায় ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আজাদ ও মনিরুল কে আটক করে দৌলতপুর থানার এস,আই চিরঞ্জিৎ মন্ডল। আটকের পর আসামীদের থানায় না নিয়ে এসে তারাগুনিয়া বাজারে অবস্থিত হাছানাত এর হাজী নান্না বিরিয়ানি হাউজে শুরু হয় দরকষাকষি। ওই সময় মাদক ব্যবসায়ী আজাদের লোকজন পুলিশের উপর চড়াও ধাক্কাধাক্কি করে তাকে ছিনিয়ে নিয়ে যায়। এরপর শুধু মনিরুলকে আটক করে থানায় নিয়ে আসে এস,আই চিরঞ্জিৎ মন্ডল।
এ ব্যাপারে এসআই চিরঞ্জিৎ মন্ডলের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘গাঁজাসহ আটক করা হয়েছে মনিরুল ইসলাম নামে একজন মাদক বিক্রেতাকে। ঘটনাস্থল থেকে মাদক বিক্রেতা আজাদ নামে কাউকে আটক করেছিলেন কিনা?’ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আজাদকে গ্রেপ্তার করতে পারি নাই সে আমাদের পুলিশ সদস্যদের মেরে, ইট পাটকেল ছুড়ে পালিয়ে গেছে।

দৌলতপুর থানার ওসি মুজিবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘মনিরুল ইসলাম নামে একজন কে আটক করা হয়েছে এবং আজাদ নামের আরেকজন কে ধরতে চেষ্টা চলছে বলে তিনি জানান। এ বিষয়ে দৌলতপুর থানায় একটি মামলা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT