1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম। মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত। কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত। শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় সহনশীল সম্প্রদায় গড়ে তোলা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কেশবপুরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস করা হয়েছে। বিলাইছড়িতে  প্রথাগত নেতাদের সঙ্গে হিলফ্লাওয়ার এনজিও’র সমন্বয় সভা । কেশবপুরে অবৈধ রড কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান/জরিমানা/সিলগালা। শ্যামনগরে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন। ফুলতলায় চাঞ্চল্যকর সাব্বির হ’ত্যা: দীর্ঘ ৪ মাস পর ১ ও ৩ নম্বর আসামি গ্রেপ্তার। গাজীপুর পুবাইলে বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো: দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ।

কুষ্টিয়ায় ছোট ভাইয়ের হাতে বড়ভাই খুন!

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ১৬০ বার পঠিত

মোঃ রুমন হোসেন
কুষ্টিয়া প্রতিনিধি।

কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানাধীন শান্তিডাঙ্গা এলাকায় ছোট ভাই শহিদুল ইসলামের শীলের আঘাতে বড় ভাই রাশিদুল ইসলাম (২৬) কে হত্যা করার অভিযোগ উঠেছে।
সোমবার (১ মে) সকাল ৮টার দিকে শান্তিডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হরিনারায়ণপুর ইউনিয়নের শান্তিডাঙ্গা গ্রামের খবির মন্ডলের ছেলে রাশিদুল ইসলাম।
নিহতের স্বজন ও এলাকাবাসী সুত্রে জানা যায়, ছোট ভাই বাড়িতে গোসল করার জন্য টিউবওয়েলের সাথে পানির মটোর বসান রাশিদুল। রোববার রাতে বড় ভাই মটোরটি চুরি করলে বড় ভাই রাশিদুল ইসলামকে জিজ্ঞাসাবাদে দুই ভাইয়ের মধ্যে তর্ক বিতর্ক হয়। একপর্যায়ে ঘরের পাশে থাকা পাটার শীল দিয়ে বড় ভাইকে আঘাত করলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনাস্থল থেকে এলাকাবাসী হাসপাতালে নেয়ার পথে পথিমধ্যে রাশিদুলের মৃত্যু হয় । পরে স্থানীয়রা ইবি পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

এ বিষয়ে ইবি থানার ওসি আননূর যায়েদ বলেন, তুচ্ছ ঘটনার জেরে শান্তিডাঙ্গা এলাকায় একটি হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার পর নিহত রাশিদুলের ভাই শহিদুল পলাতক রয়েছে। অনেক খোজাখুজির পরও তাকে পাওয়া যায় নাই। তবে দোষীর বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ’ রিপোর্ট লেখা অবস্থায় মামলার প্রস্তুতি চলছিলো।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT