1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

কিশোরগঞ্জে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ২৯১ বার পঠিত

ষ্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জ সদরের রশিদাবাদ ইউনিয়নের লতিবপুর এলাকায় অসচ্ছল শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।

‘বন্ধুমহল সংগঠন-২০০৬’ এর আয়োজনে আজ শুক্রবার (১৯/০৩/২০২১) বিকালে লতিবপুর মোড় বাজার আ: রশীদ মাষ্টার রোড সংলগ্ন সংগঠনের অফিস কার্যালয়ে লতিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান প্রধান অতিথি হিসাবে অসহায়দের মাঝে হুইল চেয়ার ও নগদ অর্থ প্রদান করেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে আতিকুর রহমান বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধীদের কল্যাণে নিরলশ কাজ করে যাচ্ছে। তাদেরকে সমাজের মূল ধারায় ফিরিয়ে আনতে বিভিন্ন পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। প্রতিবন্ধীরা যদি সঠিক সহায়তা ও উপকরণ পায় তবে তারাও আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারবে। তাদের জীবন-যাপন আরো সহজ ও সুন্দর হবে ।

এ সময় খানকায়ে মাহবুবীয়ার খাদেম ও বিশিষ্ট ব্যবসায়ী এ.আর আসাদুজ্জামান আসাদ, রশিদাবাদ ইউপি সদস্য কাঞ্চন, ফারুক, জহীরুল ইসলাম, রাজনৈতিক জহিরুল ইসলাম জুয়েল, দলিল লেখক মতি সরকার, সমাজসেবক আঙ্গুর মিয়া, হাবিবুর রহমান হাবিব, ‘বন্ধুমহল সংগঠন-২০০৬’ এর সভাপতি মো: খাইরুল ইসলাম সাগর, সহ-সভাপতি শাহজাহান সাজু, সাধারন সম্পাদক কফিল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এ.আর সুমন আহমেদ, শ্রী কাঞ্চন বর্মণসহ আরো অনেকেই এসময় উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT