1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম:
সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ। তালায়  বি,সি,আই,সি ও বি,এ,ডি,সি সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত । কেশবপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত। মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন।

করোনায় স্থগিত খুবি’র স্নাতক, ও স্নাতকোত্তর শ্রেণির প্রথম টার্মের পরীক্ষা ১২ সেপ্টেম্বর থেকে শুরু

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ২৯৭ বার পঠিত

খুলনা জেলা প্রতিনিধি।

করোনা মহামারির কারণে স্থগিত খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক, স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শ্রেণির প্রথম টার্মের সকল বর্ষের একাডেমিক ক্যালেন্ডার পুনঃনির্ধারণ করা হয়েছে। গত ২৯ জুন তারিখ গৃহীত সিদ্ধান্তের ক্ষেত্রে পরিস্থিতি বিবেচনায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) বেলা ১১টায় উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় উপ-উপাচার্য, সকল স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), সকল ডিসিপ্লিন প্রধান, পরিচালক, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এবং ছাত্র বিষয়ক পরিচালক সংযুক্ত ছিলেন।

সভায় গৃহীত সিদ্ধান্তের মধ্যে রয়েছে- রিভিউ ক্লাস গ্রহণ, সমন্বিত অনলাইন-অফলাইন এ পরীক্ষা গ্রহণ সম্পর্কিত প্রশিক্ষণ ও মডেল টেস্ট ১ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত, পরীক্ষা সংক্রান্ত প্রস্তুতিমূলক ছুটি (পিএল) ২৯ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত, অনলাইন-অফলাইন প্রথম টার্মের চূড়ান্ত পরীক্ষা গ্রহণ ১২ সেপ্টেম্বর থেকে ২১ অক্টোবর পর্যন্ত, ফলাফল প্রকাশ ২৩ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT