1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা। জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত। বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা।

কয়রায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি গঠন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১২৭ বার পঠিত

 অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

 কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। 

৪ মে সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষ ‘পদ্মা’য় এই কমিটি গঠন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রেজাউল করিমের সভাপতিত্বে ও মেডিকেল অফিসার ডাঃ ডাল্টনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। 

এ সময় প্রধান অতিথির বক্তব্যে এমপি আবুল কালাম আজাদ  বলেন, কয়রা উপজেলার মানুষের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বর্তমান সরকারের সহযোগিতায় স্বাস্থ্যখাতের বিদ্যমান অব্যবস্থাপনা দূর করা হবে। একই সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সার্জারি সুবিধা ও আবাসনসংকট দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা মুহাঃ মিজানুর রহমান এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুজিত কুমার বৈদ্য। কমিটি গঠন অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও হাসপাতালের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপিকে সভাপতি এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল করিমকে সদস্য সচিব করে ১৪ সদস্যবিশিষ্ট উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির অনুমোদন দেওয়া হয়। 

কয়রা, খুলনা প্রতিনিধি 

তারিখঃ ০৫/০৫/২৬ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT