1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

কয়রায় হরিণের মাংসসহ ২ বিদ্যুৎকর্মী আটক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ২৫২ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা ঃ 

খুলনার কয়রায় বনবিভাগ ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে হরিণের মাংসসহ পল্লী বিদ্যুতের দুই কর্মীকে আটক করা হয়েছে।
আজ শনিবার (৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ঘড়িলাল বাজার কমিউনিটি ক্লিনিকের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
পল্লী বিদ্যুতের আটক দুই কর্মী হলেন, বাগেরহাট জেলার সদর উপজেলার  ক্ষুদ্রচাকশ্রী গ্রামের সূর্যকান্ত দাশ ও পলাশ কুমার দাশ।
এসময় তাদের নিকট থেকে ৮ কেজি হরিণের মাংসসহ পল্লী বিদ্যুতের অফিসিয়াল কাজে ব্যবহৃত ১টি মোটর সাইকেল জব্দ করা হয়।

কোবাদক ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা মোঃ মোবারক হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগ ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে ৮ কেজি হরিণের মাংসসহ পল্লী বিদ্যুতের ২ কর্মীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে বন আইনে মামলার প্রস্তুতি চলছে।

কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখ: ০৭/১০/২৩ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT