1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

কয়রায় সার্ভেয়ার পেটানো সেই ইউপি চেয়ারম্যান এবার লাঞ্ছিত করলেন মহিলা ইউপি সদস্যকে।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ২৪২ বার পঠিত

কয়রা(খুলনা)প্রতিনিধি :

খুলনার কয়রায় সার্ভেয়ার পিটানো সেই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে এবার এক নারী ইউপি সদস্যকে ইউনিয়ন পরিষদের কক্ষে আটকে রেখে লাঞ্ছিত করার  অভিযোগ উঠেছে। 
এ ঘটনায় গতকাল রোববার সন্ধ্যায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে কয়রা থানায় সাধারণ ডায়রি করেছেন তিনি।
অভিযুক্ত সেই চেয়ারম্যানের নাম জিয়াউর রহমান জুয়েল। তিনি উপজেলার আমাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

দিলরুবা খাতুনের অভিযোগ, শনিবার সকালে ইউনিয়ন পরিষদে যাওয়ার পর প্রথমে ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েলের লোকজন তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। পরে ইউপি চেয়ারম্যান তাকে তাঁর কক্ষে ডাকেন। সে সময় সেখানে পরিষদের আরও কয়েকজন সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে ইউপি চেয়ারম্যান চেয়ার থেকে উঠে প্রথমে কক্ষের দরজা বন্ধ করেন। এরপর কোনো কারণ ছাড়াই তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এক পর্যায়ে তাকে মারতে উদ্যত হলে উপস্থিত কয়েকজন তাকে নিবৃত্ত করেন। এ সময় তিনি ‘বেশি বাড়াবাড়ি করলে প্রাণে মেরে ফেলার’ও হুমকি দেন। 

জানতে চাইলে ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েল বলেন, ‘একটি প্রকল্পের কাজে অনিয়ম হয়েছে এমন অভিযোগের বিষয়ে তাঁর (ইউপি সদস্য) কাছে জানতে চাওয়া নিয়ে একটু-আধটু কথা কাটাকাটি হয়েছে। এর বেশি কিছু না।’

কয়রা থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

খুলনার স্হানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ ইউসুপ আলী বলেন,আমদী ইউনিয়ন পরিষদের নারী সদস্যকে লাঞ্ছিত করার ঘটনায় কয়রা থানায় অভিযোগ করার কথা শুনেছি। অভিযোগের কপি পেলে জেলা প্রশাসকের সিদ্ধান্ত মোতাবেক  ব্যবস্হা গ্রহণ করা হবে।

উল্লেখ্য গত ৬ এপ্রিল কয়রায় একটি খালের সীমানা নির্ধারণকে কেন্দ্র করে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আক্তারুজ্জানকে মারধর করেন ওই ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েল। ওই সময়  ভুক্তভোগী সার্ভেয়ার আক্তারুজ্জান এ বিষয়ে খুলনা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন। 
এছাড়া প্রায় ২বছর আগে ঐ ইউপি চেয়ারম্যানের নির্দেশে হরিদাশ সরকার সাহেব, সাবেক মহিলা ইউপি সদস্য সুচিত্রা সরদার ও তার স্বামী জয়ন্ত সরদারকে পেটানোর অভিযোগ আছে। 

কয়রা, খুলনা প্রতিনিধি 
তারিখ ঃ ২৩/১০/২৩ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT