1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া পূরবী খেলাঘর আসরের উদ্যোগে এক মতবিনিময় সভা। শ্যামনগরে গ্রাম পুলিশ ও বাজার ব্যাবস্থাপনা সদস্যদের বর্জ্য ও স্যানিটেশন সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। কেশবপুর এস এস,সি-৮৬ বন্ধু কল্যাণ ফোরামের আয়োজনে বৃক্ষরোপণ। বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির  প্রাক নিবন্ধন সভা  অনুষ্ঠিত। সুন্দরবন অভ্যন্তর থেকে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক। কেশবপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভেড়ামারায় শ্রী শ্রী রঘুনাথ জিউর মন্দিরে উৎসবমুখর পরিবেশে শুভ রথযাত্রা অনুষ্ঠিত। কেশবপুরে ভুয়া ইনকাম ট্যাক্স কর্মকর্ত আটক। কেশবপুরে জুলাই শহিদ দিবস পালিত। বিলাইছড়িতে নির্বাহী অফিসারের সঙ্গে  বাজার ব্যবসায়ী সমিতির সৌজন্য সাক্ষাৎ।

কয়রায় সাংবাদিকদের সাথে সাইফুল্লাহ আল মামুনের মত বিনিময়।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ২১৯ বার পঠিত

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ 

কয়রায় কর্মরত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে আওয়ামী লীগের সম্ভাব্য এমপি প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য ও কয়রা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম সাইফুল্লাহ আল মামুন। 
তিনি কয়রা উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক সানা ইউনুছুর রহমানের একমাত্র পুত্র। মত বিনিময় সভায় তিনি কয়রা- পাইকগাছার বিভিন্ন বিষয় নিয়ে আলাোচনা করেন। এ ছাড়া আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য এমপি প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেন। এ জন্য তিনি সাংবাদিকদের সার্বিক সহযোগীতা কামনা করেন। 
 ২৪ অক্টোবর বিকাল ৩ টায় কয়রা উপজেলা প্রসক্লাবের সভাপতি মোস্তফা শফিকুল ইসলামের সভাপতিত্বে মত বিনিময়  সভায় উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রলীগ নেতা গোবিন্দ কুমার বৈদ্য, কনক সরকার, মোঃ আল আমিন ফরহাদ, মোঃ তরিকুল ইসলাম, মেহেদী হাসান রনি, মোহসিন রেজা, আয়ুব আলী, মাকসুদুল আলম, মারুফ বিল্যাহ, শহিদুল ইসলাম প্রমুখ। মত বিনিময় সভায় কয়রা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

কয়রা, খুলনা, প্রতিনিধি 
তারিখঃ ২৪/১০/২৩ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT