1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

কয়রায় সাংবাদিকদের সাথে সাবেক সাংসদ সোহরাব আলী সানার মতবিনিময়।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ২১১ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা ঃ

কয়রা উপজেলায় বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন খুলনা-৬ পাইকগাছা-কয়রার সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও খুলনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এ্যাডঃ সোহরাব আলী সানা।
১৩ মে দুপুর ১২ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমুলক কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য প্রদান করেন। এ ছাড়া তিনি সংসদ সদস্য থাকাকালীন কয়রা-পাইকগাছার মানুষের কল্যাণে যে কাজগুলো করে গেছেন তা সাংবাদিকদের নিকট উপস্থাপন করেন। আগামী সংসদ নির্বাচনে তিনি সম্ভাব্য আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী হিসাবে তৃণমুল নেতৃবৃন্দের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে নির্বাচনী কার্যক্রম চলমান রাখার কথা বলেন তিনি। এজন্য সাবেক এই সংসদ সদস্য সাংবাদিক সহ সকলের নিকট দোয়া কামনা করেছেন। কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ হারুন-অর রশিদের সভাপতিত্বে মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা আওয়ামীলীগ নেতা জিএম ইকরামুল হক, যুবলীগ নেতা সিরাজুল ইসলাম, কৃষক লীগ নেতা এ্যাডঃ গোপাল চন্দ্র মন্ডল, মাওলানা মোয়াজ্জাস ছাত্রলীগ নেতা সানজিৎ, শাহিনূর রহমান শাহিন সহ প্রেসক্লাবের সাংবাদিবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT