1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে বনবিভাগের অভিযানে ৭০ বস্তা ঝিনুক সহ ট্রাক আটক। বিলাইছড়ি উপজেলা প্রকৌশলীর দপ্তর কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচী চলমান । বিলাইছড়িতে সেচ্ছাসেবক দলের নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ । কেশবপুরে ৯ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ /ধর্ষক গ্রেফতার। শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। ২৫ জুলাই-২৬ শণিবার কথাসাহিত্যিক মনোজ বসু’র জন্মদিন উপলক্ষে পাঁজিয়াস্থ ‘বিপ্রতীপ’-এর নানান আয়োজন। কেশবপুরে কওমী মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, আবুল হোসেন আজাদ। বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও মো.জাকির হোসেন। বিলাইছড়িতে সরকারি কর্মকর্তাদের সাথে কৃষক ও কমিউনিটি নেতাদের নিয়ে সমন্বয় সভা । জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম।

কয়রায় সংবাদ সম্মেলনের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ১৬৫ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা ঃ

কয়রায় সাংবাদিক সম্মেলনের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন উপজেলার ১নং কয়রা গ্রামের মৃত কছিম উদ্দিন সানার পুত্র মোঃ শফিকুল ইসলাম সানা। 
৫জানুয়ারী, বৃহস্পতিবার বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৪ জানুয়ারী স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান ওরফে কোহিনূর সংবাদ সম্মেলনের মাধ্যমে যে সকল অভিযোগ করেছে তা সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন। 

প্রকৃত ঘটনাটি হলো যে, ১নং কয়রা গ্রামের আদিবাসী সদস্য  নিরঞ্জন মুন্ডার জমির ধান ঐ ইউপি সদস্যর নেতৃত্বে কেটে নেওয়া হয়। উক্ত ধান জোর পূর্বক কেটে নেওয়ার বিষয়টি দৈনিক প্রথম আলো সহ দেশের কয়েকটি স্বনামধন্য পত্রিকায় প্রকাশিত হয়েছে। বিষয়টি নিয়ে নিরঞ্জন মুন্ডা আদালতে একটি মামলা দায়ের করেন। বর্তমানে ঐ মামলাটি তদন্তাধীন রয়েছে। আমি অসহায় আদিবাসী সদস্য নিরঞ্জন মুন্ডাদের একটু সহযোগিতা করতে তাদের পাশে দাঁড়ালে আমাকে হযরানী করার উদ্দেশ্যে এমন মিথ্যা ও ভিত্তীহিন অভিযোগ দিয়ে হয়রানী করছে। ইতিমধ্যে স্থানীয় রুহুল আমিন ও সুরত সানাকে দিয়ে উক্ত ইউপি সদস্য আমার ও আমার স্ত্রী কোহিনুর বেগমের নামে একটি মিথ্যা মামলা দায়ের করেছে। ঐ মামলায় যে সকল অভিযোগ আনা হয়েছে তার সাথে আমরা কোন ভাবেই জড়িত নই। 

নিরঞ্জন মুন্ডার মামলাকৃত জমির ধান ঐ ইউপি সদস্যের নেতৃত্বে জোর পূর্বক কেটে নেওয়া হয়েছে। গত ৩ জানুয়ারি আমি ও আমার স্ত্রী মিথ্যা মামলায় জড়িয়ে আমাদের হয়রানী করার বিষয়টি উক্ত ইউপি সদস্য মিজানুর রহমান ওরফে কোহিনূরের নিকট জানতে চাইলে তিনি আমাদের বিভিন্ন অশালীন কথা বলে তাড়িয়ে দেয়। ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য তিনি মিথ্যার আশ্রয় নিতে আমাদের বিরুদ্ধে এ সকল ভিত্তি হীন অভিযোগ করেছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকৃত ঘটনাটি উৎঘাটন করে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। 

কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখ: ০৫/০১/২৩ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT