1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

কয়রায় মোটর সাইকেল চুরি করে পালানোর সময় চোর আটক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ১৯২ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা ঃ

খুলনার কয়রায় মোটর সাইকেল চুরি করে পালানোর সময় চোরকে আটক করেছে কয়রা থানা পুলিশ।

 ১ জানুয়ারী, রবিবার দুপুরের দিকে কয়রা সদরের আশা এনজিওর অফিসের সামনে থেকে থেকে মোটর সাইকেল চুরি করে নিয়ে পালালোর সময় আইনুল হক শেখ (২৭) নামের এক মোটর সাইকেল চোর চক্রের সক্রীয় সদস্যকে রবিবার সন্ধ্যা ৭টার দিকে তাকে আটক করেছে কয়রা থানা পুলিশ। আটককৃত মোটর সাইকেল চোর আইনুল হক বটিয়াঘাটা উপজেলার রামভদ্রপুর গ্রামের আলমগীর শেখের পুত্র। 
 কয়রা উপজেলার আশা ব্রাঞ্চের ম্যানেজার শংকর কুমার বিশ্বাস বলেন, রবিবর দুপুর ১২ টার দিকে তিনি তার অফিসের পাশে ডিসকভার ১০০ সিসি মডেলের মোটর সাইকেলটি রেখে অফিসে যান। সেখান থেকে ৫ মিনিট পর মোটর সাইকেলে রাখার স্থানে এসে দেখেন তার মোটর সাইকেলটি সেখানে নেই। তাৎক্ষণিক তিনি বিষয়টি কয়রা থানা পুলিশকে অবহিত করেন। পরে থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কয়রা সেতুর টোলঘর এলাকা থেকে মোটর সাইকেল সহ তাকে আটক করে।
 কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএমএস দোহা ( বিপিএম) বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কয়রা খুলনা প্রতিনিধি
তারিখ: ০২/০১/২৩ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT