1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

কয়রায় মাঝরাতের আগুনে পুড়ে ভস্মীভূত দিনমজুরের বসতবাড়ী।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ২৪০ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

খুলনার কয়রা উপজেলার দেয়াড়া গ্রামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।এতে ২ টি বসতঘর ও ১ টি রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘটনায় অন্তত ৪ থেকে ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্তদের। তবে আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
 
২৩অক্টোবর, সোমবার দিবাগত রাত ১২ টা ১৫ মিনিটের দিকে দেয়াড়া গ্রামের বাবলুর রহমানের বাড়ীতে এ ঘটনা ঘটে।

স্হানীয়রা জানান, মাঝ রাতে আগুন আগুন বলে চিৎকার শুনে ছুটে আসেন তারা। স্হানীয়রা প্রথমে ফায়ার সার্ভিসেকে খবর দেয়। ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে আসতে দেরি করায় তারা কলস ও বালতিতে করে পাশের পুকুর থেকে পানি নিয়ে আগুন নিভানোর চেষ্টা করে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের টিম ঘটনা স্হলে পৌঁছায়। কিন্তু তাদের মেশিন কাজ না করায় কিছুই করতে পারিনি ফায়ার সার্ভিসের লোকজন। এর মধ্যেই বাবলুর রহমানের ১ টি বসতঘর ও ১ টি রান্নাঘর এবং পার্শ্ববর্তী বাবলুর রহমনের চাচাতো ভাই ফারুক হোসেনের বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

কয়রা ফায়র সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ আব্দুল আহাদ বলেন, ৯৯৯ এর মেসেজ পেয়ে ঘটনাস্থলে রওনা হই। মেইন রোড থেকে ভিতরের রাস্তায় যেতে আমাদের অনেক সময় লেগে যায়। আমাদের গাড়ি নিয়ে ঘটনাস্থলে যেয়ে দেখি সব পুড়ে গেছে। পাশের ময়লা পানিতে মোটর সেট করায় পাম্প আটকে যায়।তবে রান্নাঘরের চুলার আগুন থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

কয়রা, খুলনা প্রতিনিধি 
তারিখঃ ২৪/১০/২৩ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT