1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ। তালায়  বি,সি,আই,সি ও বি,এ,ডি,সি সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত । কেশবপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত। মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন।

কয়রায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা সোহরাব আলী সানা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ২৩৩ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল,  কয়রা, খুলনাঃ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনার কয়রা উপজেলার বিভিন্ন  পূজা মন্ডপ পরিদর্শন করেন খুলনা-৬(কয়রা-পাইকগাছা) আসনের সাবেক সংসদ সদস্য খুলনা জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট সোহরাব আলী সানা। 

রোববার (২২ অক্টোবর) বিকেল ৪ টা থেকে উপজেলার কয়রা সদর দক্ষিণ মদিনাবাদ, আমাদী,শুড়িখালি,গাজীনগর সার্বজনীন পূজা মন্দির পরিদর্শন করেন।এসময় পূজা মন্ডপে আগত দর্শনার্থী সাথে শারদীয় শুভেচ্ছা ও সরকারের বিগত ১৪ বছরের উন্নয়ন সম্বলিত পোস্টার বিতরণ করেন।

এ্যাডভোকেট সোহরাব আলী সানা মন্দিরে উপস্থিত দর্শনার্থীদের উদ্দেশ্যে বলেন আমি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয়া শুভেচ্ছা ও প্রীতি জানাই। জাতির পিতার নেতৃত্বে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে অংশ নেয়। অনেক ত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত হয় সোনার বাংলাদেশ। বঙ্গবন্ধুর একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ রেখে গেছেন, যার দলিল সেটি হচ্ছে সংবিধান। 

তিনি আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি বৃহত রাজনৈতিক দল, যে দলের প্রধান কান্ডারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা  জননেত্রী শেখ হাসিনা। বর্তমান সরকার রাস্তা-ঘাটসহ দেশের ব্যাপক উন্নয়ন করেছেন। উন্নয়নের ধরা অব্যাহত রাখতে পুনরায় শেখ হাসিকে ক্ষমতায় আনতে হবে। এজন্য দলমত নির্বিশেষে, সকল দ্বিধাদ্বন্দ ভুলে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে।

এ সময়  তার  সাথে  উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ খায়রুল আলম,কপিলমুনি ড্রিগ্রি কলেজের উপাধ্যক্ষ তৃদীপ কান্তি মন্ডল,
পাইকগাছা উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সদস্য জি এম ইকরামুল হক,সদস্য মাঈনুল ইসলাম সানা,এস,এম জাহিদ হোসেন, মোঃসিরাজুল ইসলাম, মোঃ জহুরুল হক সরদার, মোঃ নজরুল ইসলাম মোল্লাহ, মোঃ সাইদ সানা,মোঃ জিয়া সরদার, মোঃ হামিম সানা প্রমুখ। 

কয়রা, খুলনা প্রতিনিধি 
তারিখ ঃ ২২/১০/২৩ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT