1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। কেশবপুর বিএনপি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। ফারুয়া ইউনিয়নে আশিকা কর্তৃক ত্রাণ পাচ্ছে আরও  ৬০০ পরিবার । কেশবপুর প্রেসক্লাবে আগামী বার্ষিক সাঃ সভা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। সুন্দরবনে কোবাদক স্টেশনের অভিযানে ১৭০ কেজি কাঁকড়া সহ ৪ নৌকা জব্দ। কেশবপুরে (অসকস)-এর মাসিক সভা ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। কয়রায় কলেজ ভবনের ছাঁদ ধ্বসে পড়ায় আতঙ্ক ও অনিশ্চয়তায় শিক্ষক-শিক্ষার্থী। কয়রায় কলেজ ভবনের ছাঁদ ধ্বসে পড়ায় আতঙ্ক ও অনিশ্চয়তায় শিক্ষক-শিক্ষার্থী কালীগঞ্জে ইয়াবাসেবী ও বিক্রেতাসহ এক নারীসহ ছয়জনের কারাদণ্ড। বিলাইছড়িতে বাড়ি বাড়ি গিয়ে  কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু ।

কয়রায় পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ২৫০ বার পঠিত

কয়রা, খুলনা প্রতিনিধি ঃ
খুলনার কয়রায় পূর্ব শত্রুতার জেরে এক মৎস্য চাষীর পুকুরে বিষ দিয়ে আনুমানিক দেড় লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে।
২৩ আগস্ট, বুধবার সকালে উপজেলার সদর ইউনিয়নের ১নং কয়রা মাঝের আইট গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী জহুরুল ইসলাম বলেন, ১নং কয়রা গ্রামে তার বসতবাড়ীর পাসে একটি পুকুরে তিনি মাছ চাষ করেন। গত ৩ মাস আগে পুকুরটিতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছেড়েছিলেন। সবমিলিয়ে তার পুকুরে ১০ থেকে ১২ মণ মাছ ছিল। কিছুদিনের মধ্যে মাছগুলো বিক্রি করার কথা ছিল। বুধবার সকালে পুকুরের পাড়ে গিয়ে তিনি দেখেন, মাছগুলো মরে ভেসে উঠেছে। মঙ্গলবার রাতে কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করে মাছগুলো নিধন করেছে। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী তার।
জহুরুল ইসলাম অভিযোগ করেন, বেশ কয়েকদিন ধরে প্রতিবেশী সাবেক এক ইউপি সদস্যের সঙ্গে বিরোধ চলছে তার। ঐ ইউপি সদস্যের লোকজনই পুকুরে বিষ প্রয়োগে মাছ মারতে পারে বলে তিনি সন্দেহ করছেন। এ ঘটনায় কয়রা থানায় সাধারন ডায়েরী করেছেন জহুরুল ইসলাম। এ ব্যাপারে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, ঘটনা শুনে সেখানে পুলিশ পাঠিয়ে ছিলাম। ক্ষতিগ্রস্ত ব্যক্তি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

অরবিন্দ কুমার মণ্ডল
কয়রা, খুলনা
তারিখ: ২৩/০৮/২৩ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT