1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ইয়াবাসেবী ও বিক্রেতাসহ এক নারীসহ ছয়জনের কারাদণ্ড। বিলাইছড়িতে বাড়ি বাড়ি গিয়ে  কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু । পাঁজিয়া পূরবী খেলাঘর আসরের উদ্যোগে এক মতবিনিময় সভা। শ্যামনগরে গ্রাম পুলিশ ও বাজার ব্যাবস্থাপনা সদস্যদের বর্জ্য ও স্যানিটেশন সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। কেশবপুর এস এস,সি-৮৬ বন্ধু কল্যাণ ফোরামের আয়োজনে বৃক্ষরোপণ। বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির  প্রাক নিবন্ধন সভা  অনুষ্ঠিত। সুন্দরবন অভ্যন্তর থেকে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক। কেশবপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভেড়ামারায় শ্রী শ্রী রঘুনাথ জিউর মন্দিরে উৎসবমুখর পরিবেশে শুভ রথযাত্রা অনুষ্ঠিত। কেশবপুরে ভুয়া ইনকাম ট্যাক্স কর্মকর্ত আটক।

কয়রায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষ্যে রেলী ও আলোচনা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১৩ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা ঃ

কয়রায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষ্যে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৬ সেপ্টেম্বর, বুধবার সকাল ১১ টায় কয়রা শ্রীশ্রী সনাতন ধর্ম মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা সভাপতি এ্যডঃ অম্বিকা চরণ সানার সভাপতিত্বে ও প্রভাষক বিদেশ রঞ্জন মৃধার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের উপজেলা সভাপতি জিএম মোহসীন রেজা ও উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এসএম শফিকুল ইসলাম। 

উক্ত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক দিলীপ কুমার বৈরাগী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিশীথ রঞ্জন মিস্ত্রী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যডঃ কমলেশ কুমার সানা, এস আই বাবুন কুমার, জেলা পূজা উদযাপন পরিষদের পূজা বিষয়ক সম্পাদক প্রশান্ত কুমার মণ্ডল, অধ্যক্ষ অদ্রীশ আদিত্য মণ্ডল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা সাধারন সম্পাদক ধীরাজ কুমার রায়, উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি শিক্ষক অরবিন্দ কুমার মণ্ডল প্রমুখ। 

উক্ত রেলী ও আলোচনা সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ ও বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের উপজেলা, ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ,  সাংবাদিক, শিক্ষক – শিক্ষার্থীসহ ,২ সহস্রাধিক ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখ: ০৬/০৯/২৩ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT