1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া পূরবী খেলাঘর আসরের উদ্যোগে এক মতবিনিময় সভা। শ্যামনগরে গ্রাম পুলিশ ও বাজার ব্যাবস্থাপনা সদস্যদের বর্জ্য ও স্যানিটেশন সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। কেশবপুর এস এস,সি-৮৬ বন্ধু কল্যাণ ফোরামের আয়োজনে বৃক্ষরোপণ। বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির  প্রাক নিবন্ধন সভা  অনুষ্ঠিত। সুন্দরবন অভ্যন্তর থেকে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক। কেশবপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভেড়ামারায় শ্রী শ্রী রঘুনাথ জিউর মন্দিরে উৎসবমুখর পরিবেশে শুভ রথযাত্রা অনুষ্ঠিত। কেশবপুরে ভুয়া ইনকাম ট্যাক্স কর্মকর্ত আটক। কেশবপুরে জুলাই শহিদ দিবস পালিত। বিলাইছড়িতে নির্বাহী অফিসারের সঙ্গে  বাজার ব্যবসায়ী সমিতির সৌজন্য সাক্ষাৎ।

কয়রায় দুর্গা পূজা মন্দিরের কমিটির সাথে শফিকুল ইসলামের মতবিনিময় ও ২ ইউনিয়নের ২৯ টি মন্দিরে নগদ অর্থ প্রদান।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ২৩৯ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে আমাদী ও মহেশ্বরীপুর ইউনিয়নের ২৯টি দূর্গা মন্দিরে উপজেলা চেয়ারম্যানের নিজস্ব তহবিল থেকে প্রতিটা মন্দিরে ২ হাজার টাকা করে ৫৮ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
১৫ অক্টােবর (রবিবার) বিকাল ৫টায় মহেশ্বরীপুর ইউনিয়নের হড্ডা ডিএম মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে ও আমাদী ইউনিয়নের হাতিয়ারডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যলয়ে এ নগদ অর্থ বিতরণ করেন কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ আসনে আওয়ামীলীগের দলীয় মনােনয়ন প্রত্যাশী আলহাজ্ব এসএম শফিকুল ইসলাম।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কয়রা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) টিপু সুলতান, মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক শাহনেওয়াজ শিকারী, হড্ডা পুলিশ ফাঁড়ীর ইনচার্জ খালেদুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডঃ অম্বিকা চরণ সানা, সাধারন সম্পাদক দিলীপ কুমার বৈরাগী, সিনিয়র সহ-সভাপতি মৃনাল কান্তি ঘােষ, সহ-সভাপতি অবঃ শিক্ষক অরবিন্দ কুমার মন্ডল, হড্ডা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুন কুমার সানা, উপজেলা প্রেসক্লাবের সিনিঃ সহ-সভাপতি শেখ মনিরুজ্জামান মনু, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য ও উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি অরবিন্দ কুমার মন্ডল, ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি ইউপি সদস্য মহাশিষ সরদার, আমাদী ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি কার্তিক চন্দ্র মণ্ডল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আমাদী ইউনিয়নের সভাপতি প্রশান্ত কুমার বাইন, উপজেলা পূজা উদযাপন পরিষদ নেতা শিক্ষক মিহির কান্তি মন্ডল, জগদীশ মজুমদার,এ্যাডঃ প্রদীপ কুমার তরফদার, আ’লীগনেতা মােস্তফা নাজমুস সাদাত, ইউপি সদস্য মােস্তফা শফিকুল ইসলাম সানা, মােঃ রেজাউল করিম কারিম, এসএম মাসুম বিল্লাহ, যুবলীগ নেতা মােঃ আক্তারুজ্জামান খােকন, হাবিবুল্লাহ হাবিব, ফিরােজ আহমেদ, মােঃ জাহাঙ্গীর আলম, সাবেক কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক এসএম সােহেল রানা সৌরভ প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT