1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম:
এ্যাড.দীপেন দেওয়ান  পদত্যাগে বিলাইছড়ি বিএনপি’র প্রতিবাদ । কেশবপুর উপজেলার ফয়েজউদ্দিন গাজী ১২ দিন ধরে নিখোঁজ। খুলনা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক হলেন কয়রার সেরাজুল ইসলাম সবুজ । জীববৈচিত্র্য ও প্রজনন সুরক্ষায় সব ধরনের বনজীবী ও পর্যটকদের ৩ মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ। কেশবপুর থানা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক বাংলার প্রত্যয় পত্রিকার বিশেষ প্রতিনিধি পরেশ দেবনাথের জন্মদিনে শুভেচ্ছা। সমন্বয় করতে গিয়ে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী। মারা গেছেন তোফায়েল আহমেদ। বিলাইছড়িতে ২ দিনের সফরে  চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার দেবাশীষ রায় । কেশবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এঁর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা। কয়রায় জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী পালন  উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ।

কয়রায় তৃনমুল মানুষের  সাথে এমপি বাবুর মত বিনিময়  ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ২১২ বার পঠিত

 
অরবিন্দ কুমার মণ্ডল,কয়রা, খুলনা ঃ 
কয়রায় তৃনমুল মানুষের সাথে মত বিনিময় করেছেন পাইকগাছা- কযরার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।  
১৯মে শুক্রবার বিকাল ৩ টায় ৪ ও ৫ নং কয়রা জয়বাংলা মুক্তিযোদ্ধা বকস একতা যুব সংঘ এ মতবিনিময় সভার আয়োজন করে। কয়রা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরদার জিয়াদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাইকগাছা- কয়রার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।  তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার কয়রায় যে উন্নয়ন করেছে বিগত কোন সরকার তা করেনি। কয়রাবাসীর প্রত্যাশা স্থায়ী বেড়িবাঁধ সেটির প্রকল্প পাশ হয়েছে।  ইতিমধ্যে তার কিছু অংশের টেন্ডার কাজ সম্পন্ন করা হয়েছে। বাকি কাজের টেন্ডার কার্যক্রম পরিক্রিয়াধীন রয়েছে। তৃনমুল নেতৃবৃন্দের উদ্দেশ্য তিনি বলেন, সকল ভেদাভেদ ভুলে গিযে এক সাথে নৌকা প্রতিকের পক্ষে কাজ করতে হবে। বর্তমান সরকার বাংলাদেশের বিভিন্ন খাতে যে উন্নয়ন কর্মকান্ড করেছেন তাতে বাংলাদেশের মানুষ আবারও নৌকায় ভোট দিয়ে ক্ষমতায় বসাবেন। সাধারন মানুষ সুন্দরভাবে জীবন যাপন করছে। তিনি আবারও কয়রা পাইকগাছার মানুষের যাতে সেবা করতে পারে তার জন্য সকলের নিকট সহযোগিতা ও দোয়া কামনা করেছেন। শ্রমীকলীগ নেতা রোকনুজ্জামানের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন মহেশ্বরীপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক শাহনেওয়াজ শিকারী, আওয়ামীলীগ নেতা জাফরুল ইসলাম পাড়, সরদার হারুন অর রশিদ, আবুল বাশার সানা, সাবেক ছাত্রলীগের আহবায়ক ইমদাদুল হক টিটু, কয়রা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সরদার লুৎফর রহমান, ইউপি সদস্য আবু সাইদ মোল্যা, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু, ক্লাবের সহ-সভাপতি জান্নাতুল প্রমুখ। 

কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখ: ১৯/০৫/২৩ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT