1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম:
সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ। তালায়  বি,সি,আই,সি ও বি,এ,ডি,সি সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত । কেশবপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত। মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন।

কয়রায় ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭১ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা খুলনা ঃ

খুলনার কয়রায় অবৈধ ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইয়াছিন সানা (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার আমাদী ইউনিয়নের বেজপাড়া গ্রামের সবুর সানার ছেলে।

শনিবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ৮ টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় আছাদুল নামের আর এক মৎস্যজীবি আহত হয়েছে। তাকে কয়রা উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, ইয়াছিন সানা ও আছাদুল ইসলাম শনিবার রাতে বেজপাড়া বিলে মাছ ধরার জন্য রবীন মিস্ত্রীর জমির উপর দিয়ে যাচ্ছিল। ওই জমিতে আগে থেকে অবৈধ ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদ পাতা ছিলো। এসময় বৈদ্যুতিক ফাঁদে স্পৃষ্টের ঘটনা ঘটে।
সংবাদ পেয়ে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইয়াছিন সানাকে মৃত ঘোষনা করেন।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান বলেন, বিষয়টি জানার পর রবীনকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে নিহত ইয়াছিন সানার মরদেহ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখ: ১০/০৯/২৩ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT