1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

কমলগঞ্জে ঐতিহ্যবাহী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা আরম্ভ

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১৪ আগস্ট, ২০১৯
  • ৪৩২ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি:মৌলভীবাজারের কমলগঞ্জে চলছে ৬ দিনব্যাপী শ্রী শ্রী রাধাকৃষ্ণের ৬৮তম ঝুলনযাত্রা উৎসব। শনিবার (১০ আগস্ট) আলিনগর শিব মন্দির সংলগ্ন ঝুলনমন্ডপে পূজা অর্চনার মাধ্যমে শুরু হয়েছে ৬ দিনব্যাপী ঝুলনযাত্রা অনুষ্ঠানের। যা চলবে বুধবার (১৫ আগস্ট) পর্যন্ত।

উপজেলার আলিনগর চা বাগানের সনাতনী চা শ্রমিকদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শ্রী শ্রী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে সনাতনী ধর্মাবলম্বীসহ নানা ধর্ম ও বর্ণের হাজার হাজার লোকের সমাগম হয় এই ঐতিহ্যবাহী আলিনগর ঝুলনযাত্রা মণ্ডপে। মণ্ডপের পাশে ৬ দিনব্যাপী বিশাল মেলা বসেছে। মেলার পাশাপাশি বসেছে বিভিন্ন রকমারি খাবারের দোকানও।

আলিনগর চা বাগানে ঝুলনযাত্রা উৎসব পরিদর্শন করেন সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগ সদস্য কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, আলিনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা প্রমুখ।

এদিকে আলিনগর চা বাগান ছাড়াও শমশেরনগর কালিবাড়ি, পাত্রখোলা চা বাগান মণ্ডপসহ বিভিন্ন স্থানে শ্রী শ্রী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। কমলগঞ্জ থানার পক্ষ থেকে ঝুলনযাত্রা উপলক্ষে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT