1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগরের স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ। রূপসা নদী থেকে মরদেহ উদ্ধার। কেশবপুরে মাদ্রাসার পরিচ্ছন্নতা কর্মী নিয়োগের নামে অর্থ বাণিজ্যের অভিযোগ। ডুমুরিয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, যুবক নিহত। ডুমুরিয়ার চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে ‘নিরাপদ খুলনা চাই’ সংগঠন এর মানববন্ধন। এ্যাড.দীপেন দেওয়ান  পদত্যাগে বিলাইছড়ি বিএনপি’র প্রতিবাদ । কেশবপুর উপজেলার ফয়েজউদ্দিন গাজী ১২ দিন ধরে নিখোঁজ। খুলনা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক হলেন কয়রার সেরাজুল ইসলাম সবুজ । জীববৈচিত্র্য ও প্রজনন সুরক্ষায় সব ধরনের বনজীবী ও পর্যটকদের ৩ মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ। কেশবপুর থানা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক বাংলার প্রত্যয় পত্রিকার বিশেষ প্রতিনিধি পরেশ দেবনাথের জন্মদিনে শুভেচ্ছা।

উৎসব মুখর পরিবেশে কয়রায় বই উৎসব পালিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ১৫৯ বার পঠিত

 অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা ঃ
 সারাদেশের ন্যায় কয়রার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে।
 বই  উৎসব উপলক্ষে ১ জানুয়ারী বেলা ১১ টায় কয়রা মদিনাবাদ সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে বই উৎসব অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও মদিনাবাদ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদ সরোয়ারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এসএম শফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান ও মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাকী বিল্লাহ। রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ লোকমান হোসেন, সহকারী শিক্ষা অফিসার আবু খালেদ, মোঃ আনোয়ার হোসেন, ভূধর চন্দ্র মন্ডল, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা প্রমুখ।

উল্লেখ্য সকাল ১০টায় কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খায়রুল আলমের সভাপতিত্বে কয়রা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম শফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই উৎসব উপলক্ষে বই বিতরণ উদ্বোধন করেন।

কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখ: ০১/০১/২৩ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT