1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

আর্জেন্টিনা ভক্তের উন্মাদনা: সরিষাবাড়ীতে ১০৬০ ফুট পতাকা নিয়ে আনন্দ র‍্যালী।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ১৮৩ বার পঠিত

স্বপন মাহমুদ, জামালপুর জেলা প্রতিনিধি:

কাতার বিশ্বকাপ শুরু হতে আর মাত্র এক দিন বাকি। এরই মধ্যে বাংলাদেশ সহ সারাবিশ্বের সমর্থকদের মধ্যে শুরু হয়েছে যত আনন্দ উন্মাদনা। তারই ধারাবাহিকতা জামালপুরের সরিষাবাড়ীতে আর্জেন্টিনা সমর্থকের এক ভক্ত ১হাজার ৬০ ফুট দৈর্ঘ্যের বিশাল এক পতাকা বানিয়ে আনন্দ র‍্যালীতে মেতেছেন ভক্ত-সমর্থকরা।

শুক্রবার (১৮নভেম্বর) সকালে উপজেলার পৌর ধানাটা এলাকার মাসুদুর রহমান মাসুদের আয়োজনে ট্রাক পরিবহন মোড় সংলগ্ন জিকে প্লাজার সামনে থেকে একটি আনন্দ র‍্যালী নিয়ে মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা মোড়, পোস্ট অফিস মোড় হয়ে আরামনগর বাজারে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিকে প্লাজার সামনে এসে শেষ হয়।

পরে দুপুর থেকে বিকেল পর্যন্ত ট্রাক পরিবহন মোড় থেকে পৌরসভা হয়ে পশু হাসপাতাল হয়ে রাস্তা জুড়ে ১০৬০ ফুটের বিশাল আকৃতির এই পতাকা টাঙানো হয়।

এ-বিষয়ে আর্জেন্টিনা সমর্থক মাসুদুর রহমান বলেন, ছোটবেলা থেকেই আর্জেন্টিনা দল সমর্থন করি। ফেসবুকে, টিভিতে অনেক বড় বড় পতাকা বানানো দেখেছি। গত বিশ্বকাপ থেকে আমার পরিকল্পনা ছিল আমরাও বিশাল একটি পতাকা তৈরি করবো৷ আর্জেন্টিনা দলের প্রতি আমাদের ভালোবাসা থেকেই পতাকা তৈরি করা। পাশাপাশি এই বিশ্বকাপে মেসির হাত ধরে আর্জেন্টিনা শিরোপা জিতবে-এমন প্রত্যাশার করেন। প্রিয় দল আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে পাঁচটি গরু জবাই করে ভুরিভোজনের আয়োজন করবে এমন কথাও বলেন তিনি।

এসময় সুমন মিয়া, তামিম, নিরব, নাছিম, সৌরভ, শুভ, সোহেল সহ শত শত আর্জেন্টিনা ভক্তপ্রেমীরা এই রেলীতে অংশগ্রহণ করেন। তাদের আশা এবারের বিশ্বকাপ আর্জেন্টিনার ঘরেই উঠবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT