1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরের নদীতেই পাট জাগ বুড়িভদ্রার বুকে গ্রামবাংলার এক অপরূপ দৃশ্য! কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা। ১ নম্বর ওয়ার্ডে গণসংযোগে মানুষের ভালোবাসা-সমর্থন প্রত্যাশা মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের। সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ।

আবার নৌকার টিকিট পেলেন মেয়র আইভি

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ৭৯৫ বার পঠিত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ নৌকার মাঝি নির্ধারণ করেছে বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভীকে, যিনি ২০১৬ সালের ২২ ডিসেম্বর নির্বাচনে একই প্রতীক নিয়ে জয়ী হয়েছিলেন।

২০০৩ সালে তিনি প্রথম বিলুপ্ত পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন।

আর সিটি করপোরেশন গঠনের পর ২০১১ সালের ৩০ অক্টোব প্রথম নারী মেয়র নির্বাচিত হয়েছিলেন।

শুক্রবার (৩ ডিসেম্বর) রাতে দলীয় প্রতীক ঘোষণার খবর পেয়ে শহরে মিছিল বের করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। মেয়র পদের জন্য নারায়ণগঞ্জ থেকে আইভী ছাড়াও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, জেলার সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল ও মহানগরের সহসভাপতি চন্দন শীল দলের মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন।

আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সিটিতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ২০ ডিসেম্বর। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ডিসেম্বর।

এর আগে ৩০ নভেম্বর নির্বাচন কমিশনের বৈঠক শেষে এ তফসিল ঘোষণা করেন ইসির সচিব হুমায়ুন কবীর খোন্দকার।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT