1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
এ্যাড.দীপেন দেওয়ান  পদত্যাগে বিলাইছড়ি বিএনপি’র প্রতিবাদ । কেশবপুর উপজেলার ফয়েজউদ্দিন গাজী ১২ দিন ধরে নিখোঁজ। খুলনা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক হলেন কয়রার সেরাজুল ইসলাম সবুজ । জীববৈচিত্র্য ও প্রজনন সুরক্ষায় সব ধরনের বনজীবী ও পর্যটকদের ৩ মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ। কেশবপুর থানা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক বাংলার প্রত্যয় পত্রিকার বিশেষ প্রতিনিধি পরেশ দেবনাথের জন্মদিনে শুভেচ্ছা। সমন্বয় করতে গিয়ে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী। মারা গেছেন তোফায়েল আহমেদ। বিলাইছড়িতে ২ দিনের সফরে  চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার দেবাশীষ রায় । কেশবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এঁর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা। কয়রায় জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী পালন  উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ।

আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ২৬১ বার পঠিত

মোঃ সেলিম রেজা
কেশবপুর,
যশোর।

নিরাপদ সড়ক চাই কেশবপুর উপজেলা শাখা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আজ ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

নিসচার  মাস ব্যাপি কর্মসূচির শেষে   “নিরাপদ সড়ক চাই” কেশবপুর উপজেলা শাখার  আহবায়ক মোঃ হারুনার রশীদ  বুলবুল এর নেতৃত্বে  আজ ২২শে  অক্টোবর সকাল ১০টায় কেশবপুর উপজেলা পরিষদের সামনে থেকে  র‍্যালি  নিয়ে কেশবপুর উপজেলা বিভিন্ন রোড প্রদক্ষিন শেষে ,কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।   উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিরাপদ সড়ক চাই  কেশবপুর উপজেলা শাখার আহবায়ক মোঃ হারুনার রশীদ বুলবুল, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরাপদ সড়ক চাই কেশবপুর উপজেলা শাখা প্রধান উপদেষ্টা
এম এম  এম এম আরাফাত হোসেন,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান
যুদ্ধ হত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রফিকুল ইসলাম। নিসচা আহবায়ক  মোঃ হারুনার রশীদ বুলবুল সকল নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন  আমরা সড়ক যোদ্ধা গন নিরাপদ সড়ক চাই এর সম্মানিত চেয়ারম্যান   ২১শে পদক প্রাপ্ত চিত্র নায়ক মানবতার ফেরিওয়ালা জাতীয় সড়ক যোদ্ধা   ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে আমরা  মানুষকে সচেতন করতে রাস্তায় নেমেছি। সড়কে শৃঙ্খলা ফেরাতে সাধারণ মানুষ ঘর থেকে বের হয়ে নিরাপদে আবার ঘরে ফিরতে পারে সেটাই আমাদের উদ্দেশ্য। আমরা চাই  দক্ষ চালকরা গাড়ি চালাক, মোটরসাইকেল চালকরা হেলমেট পরে মোটর সাইকেল চালাক।
কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম এম আরাফাত হোসেন বলেন  সড়কের শৃঙ্খলা ফেরাতে সব ধরনের সহযোগিতা আমার পক্ষ থেকে পাবেন, তিনি আরও বলেন সড়ক দূর্ঘটনায়  যদি কোন ব্যক্তি মৃত্যু  বরণ করে  তাহলে বি.আর .টি. আই. এর মাধ্যমে মৃত্যু ব্যক্তির ক্ষতি পূরণ গ্রহণ করতে পারবেন।
উক্ত ক্ষতি পূরণ গ্রহণ করতে হলে থানা, অথবা উপজেলা পরিষদ হতে ফরম পূরণ করে ডাকযোগে প্রেরণ করলে ক্ষতিপূরণ পাওয়া যাবে । এই কাজের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন উপজেলা প্রধান নির্বাহী কর্মকর্তা। চলতি বছর কেশবপুর হতে দুই জন ক্ষতিপূরণের টাকা পেয়েছেন দুর্ঘটনায় মৃত ব্যক্তির আত্মীয়-স্বজনরা।

প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধ হত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রফিকুল ইসলাম বলেন কেশবপুর উপজেলা নিরাপদ সড়ক যোদ্ধাদের সাথে আমি সব ধরনের সহযোগিতা কবরো।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই কেশবপুর উপজেলা শাখার সম্মানিত নেতৃবৃন্দ এবং
“নিরাপদ সড়ক চাই ” একান্ত যোদ্ধারা মোঃ শরিফুল ইসলাম, মোঃ সেলিম রেজা,
মোঃ আসাদুজ্জামান,
আবু সালে মাসুদ, মনোতোষ বাবু,
মহিলা মেম্বার নিসচার সদস্য শাহনাজ পারভীন, তাহমিনা খাতুন,  শরিফা খাতুন, আছিয়া খাতুন,  মমতাজ বেগম, আব্দুল রহমান রকি,   এনজিও কর্মকর্তা নিসচার সদস্য মোঃ ইউছুফ আলী, নিসচা সদস্য মোঃ আসাদুজ্জামান,  চম্পা রানী,  নিসচার কনিষ্ঠ সদস্য মোঃ আবু হুরাইরা বর্ষণ  প্রমুখ

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT