1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা। জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত। বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা।

অবৈধ কর্তন নিষিদ্ধ সুন্দরী কাঠ পাচারকালে ৪ জেলে আটক ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১৭৪ বার পঠিত

 অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

সুন্দরবনে অভিযান চালিয়ে কর্তন নিষিদ্ধ সুন্দরী কাঠ পাচারকালে ৪ জেলেকে আটক করেছে বন বিভাগ ।

জানা গেছে ২১ এপ্রিল মঙ্গলবার বিকাল ৪ টার দিকে শিবসা বন টহল ফাঁড়ীর অধিনস্থ আড়বাওন খাল এলাকা থেকে ৩.৫৬ ঘনফুট সুন্দরী কাঠ পাচারকালে ২টি নৌকা সহ ৪ জেলেকে আটক করা হয়। আটককৃত জেলেরা হলেন, কালাবগী গ্রামের খোকন গাজী,  বিল্লাল গাজী, ইকবাল ফকির ও বিল্লাল শেখ। তারা সকলেই কাঁকড়ার পারমিট নিয়ে সুন্দরবনে কাঁকড়া ধরতে যেয়ে প্রায়ই সুন্দরী কাঠ পাচার করে বলে অভিযোগ আছে। এ অভিযানের নেতৃত্ব দেন শিবসা বন টহল ফাঁড়ীর দায়িত্বরত ওসি শেখ রবিউল ইসলাম।

 সুন্দরবন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন,  এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত ব্যাক্তিদেরকে আদালতে প্রেরণ করা হবে।

কয়রা, খুলনা প্রতিনিধি 
তারিখঃ ২১/০৪/২৬ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT